ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

যুকাশাফাতুল-কুল্ব ২৯১ প্রাচূর্য। যে অন্যের সম্পদের প্রতি লোভ করবে না, সে তাদের মুখাপেক্ষী হবে না। কোন স্ঞানীকে প্রশ্ন করা হয়েছিল যে, ধন বা প্রাচুর্যের অর্থ কি? উত্তরে তিনি বললেন আশা কম করা এবং যতটুকু হলে তোমার চলে যায় ততটুকুর উপর সস্তষ্ট থাকা। এক বুযুর্গ এ সম্পর্কে বলেছেন $ জীবন মানে কয়েকটি মুহূর্ত যা অতিবাহিত হয়ে যাচ্ছে, আর কতগুলো অবাঞ্চিত ঘটনার সমষ্টি যা বার বার হামলা করছে। তাই, জীবন-যাপনের উপকরণে অল্পে তুষ্টির নীতি গ্রহণ কর, তাহলে তুমি সুখে থাকবে। আর খায়েশ-খুশী বর্জন করে চল, তুমি স্বাধীন জীবন লাভ করবে। কারণ, সোনা-চান্দি, মুক্তা-মানিক বহু মানুষের ধ্বংস ও অপমৃত্যু ঘটিয়েছে। হযরত মুহাম্মদ বিন ওয়াছে' (রহঃ) শুক্‌না রুটি পানিতে ভিজিয়ে নিতেন আর বলতেন, এতটুকুর উপর যে সস্তষ্ট থাকবে, তাকে কারো মুখাপেক্ষী হতে হবে না। হযরত সুফিয়ান সওরী (রহঃ) বলেন, দুনিয়ার ততটুকু অংশ তোমাদের জন্য মঙ্গলকর যতটুকুতে তোমরা আক্রান্ত হও নাই। আর যদি তাতে লিপ্ত হয়ে গিয়ে থাক তাহলে তা থেকে যতটুকু তোমার হাতের বাইরে চলে গেল ততটুকুই তোমার কল্যাণের। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, প্রতিদিন একজন ফেরেশতা ডেকে বলে, হে আদম সন্তান, সেই ‘অল্প’ যা তোমার প্রয়োজন মিটিয়ে দেয়, এ ‘বেশী থেকে উত্তম যা তোমাকে অবাধ্য বানিয়ে দেয়। সামীত ইবনে আজলান (রহঃ) বলেন, হে ইবনে আদম, তোমার পেট হলো বর্গ মাপের এক বিঘত, এ ক্ষুদ্র একটা পেট কিরূপে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে? জনৈক জ্ঞানীকে জিজ্ঞাসা করা হলো যে, আপনার কি কি সম্পদ আছে? তিনি বললেন $ দেহ ও জীবনের সৌন্দর্য ও বিমলতা, অস্তরের সততা- সরলতা এবং অন্যের সম্পদের প্রতি লোভহীনতা। বর্ণিত আছে যে, আল্লাহ্‌ পাক বলেন, হে আদম সন্তান, তুমি যদি সমগ্র দুনিয়ার মালিক হতে, তবুও তা থেকে তোমার খোরাক পরিমাণই তোমার ভাগে জুটতো। তাই, আমি যখন তোমাকে খোরাক পরিমাণ দান www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।