ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

২৯০ তুমি পরহেষগার (পাপাচার মুক্ত) হও, তাহলে তুমি হবে শ্রেষ্ঠ ইবাদত গুযার ; প্রাপ্ত হিসূসার উপর তৃষ্ট থাক, তাহলে তুমি হবে সর্বাধিক শোকর- গুযার, নিজের জন্য যা পছন্দ কর অন্যদের জন্যও তা পছন্দ করবে, তবেই তুমি হবে প্রকৃত মু’'মিন। এবং তিনি লোভ-লালসা বর্জন করতে বলেছেন। হযরত আবূ আইয়ুব আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, এক বেদুঈন নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে আরজু করল £ আমাকে উপদেশ দিন এবং সংক্ষেপ করুন। হুযুর বললেন $ যখন ভুমি নামায পড়বে, চিরবিদায়গ্রহণকারীর মত নামায পড়বে। এমন কথা বলবে না যে জন্য আগামীকাল ওযর ও ক্রুটি স্বীকার করতে হবে। অন্যের সম্পদের আশা থেকে মনকে সম্পূর্ণ মুক্ত রাখবে। আওফ ইবনে মালেক আশজাঙঈ (রাযিঃ) বলেন, আমরা সাত-আট জন সাহাবী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলাম। তিনি বলে উঠলেন £ তোমরা কি আল্লাহ্র রাসুলের হাতে বাইআত হবে না? আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি ইতিপূর্বেই আপনার হাতে বাইআত গ্রহণ করি নাই? এতদসত্বেও তিনি আবার বলতে লাগলেন ৪ তোমরা কি আল্লাহ্র রাসূলের হাতে বাইআত হবে না? এতে আমরা বাইআতের উদ্দেশে তার দিকে হাত বাড়িয়ে দিলাম। আমাদের একজন বললেন, আমরা তো আগেই বাইআত হয়েছিলাম, এখন এ বাইআত কিসের উপর? তিনি বললেন, এখন এ বাইআত গ্রহণ কর যে, তোমরা এক আল্লাহ্র ইবাদত করবে এবং কোন বস্তুকে তার সাথে শরীক করবে না ; পাচ ওয়াক্ত নামায পড়বে ; দ্বীনি আমীরের কথা) শুনবে এবং মানবে। এরপর আস্তে করে একটা কথা বললেন যে, তোমরা লোকের কাছে কোন কিছু চাইবে না। বর্ণনাকারী বলেন £ অতঃপর এ বাইআতকারীদের কারো কারো এমন অবস্থাই হলো যে, (সওয়ারীর পিঠে আরোহণ অবস্থায়) হাতের লাঠিটা পড়ে গেলেও কাউকে তা তুলে দিতে বলতেন না। হযরত উমর (রাযিঃ) বলেন, লালসাই দারিদ্র্য এবং লালসামুক্ত থাকাই www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।