ফাতুল-ক্ুলুব ২৮৫ দুনিয়াকে খুঁজতে খুঁজতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অতএব, দুনিয়ার দুঃখ-কষ্টের দরুন পেরেশান হয়ো না। দুনিয়ার ধন-সম্পদের জন্যও আনন্দিত হয়ো না। কারণ, দুনিয়ার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সেই দুনিয়াদারকে দেখে আমি বিস্মিত হই যে দুনিয়া অর্জনে ব্যস্ত, অথচ মৃত্যু তাকে খুঁজে বেড়াচ্ছে। সে মৃত্যু থেকে গাফেল হয়ে আছে কিন্ত, মৃত্যু তার থেকে মোটেও গাফেল নয়। মুহাম্মদ বিন হুসাইন (রহঃ) বলেন, উলামা, আওলিয়া ও আরেফগণ যখন জানতে পারলেন যে, আল্লাহ্ পাক দুনিয়াকে ঘৃণা করেন এবং আপন ওলীদের জন্য তা পছন্দ করেন না, কারণ, তা ভীষণ অবসজ্ঞার বস্তু এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে ত্যাগ করেছেন, পাঠিয়ে দিয়েছেন। যতটুকু না হলে চলে না, ততটুকু গ্রহণ করেছেন, আবার যতটুকু হলে তা খোদা থেকে গাফেল করে দিবে, তা বর্জন করেছেন। মোটামুটিভাবে শরম-সম্ভ্রম রক্ষা হয়_পোশাকের ব্যাপারে এতটুকুই ছিল তাদের লক্ষ্য। ক্ষুধা নিবারণ হয়ে যায়_এতটুকুই ছিল তাদের খাদ্য! দুনিয়াকে তারা এই দৃষ্টিতে দেখতেন যে, দুনিয়া অবশ্যই ধ্বংসশীল। আর আখেরাতকে দেখতেন এই নজরে যে, আখেরাতই চিরস্থায়ী! তাই, দুনিয়াতে মুসাফিরের মত কাটিয়েছেন আর আখেরাতের সম্বল জোগাড় করেছেন। তারা দুনিয়াকে বরবাদ এবং আখেরাতকে আবাদ করেছেন। হৃদয়ের চোখ দিয়ে তারা আখেরাত পথে পাড়ি দিতে হবে এবং স্বচক্ষে তা দেখতে হবে, সশরীরে সেখানে উপস্থিত গেছেন। এবং তা ছিল তাদের মাওলা-প্রদত্ত তওফীকের ফসল। আল্লাহ্ যা পছন্দ করেছেন, তারা তাই পছন্দ করেছেন। আর আল্লাহ্ যে জিনিসকে ঘৃণা করেছেন, তারা তার প্রতি ঘৃণা পোষণ করেছেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।