২৮৪ যুকাশাফাতুল- কুল জানা নাই যে, কি হবে। কালের প্রতিটি রাত মৃত্যুর সংবাদ দেয়, এক- একটি মুহূর্ত যমানাকে ধ্বংস করতে থাকে। যমানার তাগ্ডবলীলা মানুষের জীবনকে বরবাদ করতে থাকে। যমানা মানুষের এক্যে ফাটল সৃষ্টি করে, জনপদসমূহ ধ্বংস করে, রাজত্বের উত্থান-পতন ঘটায়। আশা তো অনেক বড়, কিন্ত জীবন যে খুবই ছোট। আর জীবনের সবকিছুই যে আল্লাহ্র দিকে প্রত্যাবর্তিত হবে। একদা হযরত উমর ইবনে আবদুল আযীয (রহঃ) খুৎবা দিচ্ছিলেন যে, হে লোক সকল, তোমরা এমন একটা কাজের জন্য সৃষ্টি হয়েছ যা স্বীকার করে নিলে তোমাদের আহমক বলা হবে, আর যদি তা অস্বীকার ও প্রত্যাখান কর, তবে নিজ হাতে নিজেকে ধ্বংস করবে। তোমাদের চিরদিন এখানে থাকার জন্য সৃষ্টি করা হয় নাই। এ জগত ছেড়ে তোমাদের আর এক জগতে যেতে হবে। হে আল্লাহ্র বান্দাগণ, তোমরা এমন এক জগতে আছ, যেখানে কিছু খাওয়াও বিপদ, পান করলেও অপমান। এখানে এমন কোন ভোগ্য বস্তু নাই যা কষ্ট-তকলীফমুক্ত ও আনন্দদায়ক। সুখের কোন উপকরণ হাতে আসে, আর একদিকে অন্যটা হাতছাড়া হয়ে যায়। যদিও তা তোমার ইচ্ছা-বিরুদ্ধ, কিন্ত, তোমাদের করারও কিছু নাই। তাই, যেখানে উপার্জন কর। অতঃপর তিনি কাদতে লাগলেন এবং মিম্বর থেকে নেমে গেলেন। একবার হযরত আলী (রাযিঃ) খুৎবার ভিতর বলছিলেন £ আমি তোমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে উপদেশ দিই যে, তোমরা আল্লাহ্কে ভয় কর, দুনিয়াকে বর্জন কর, যে-দুনিয়া তোমাদেরকে বর্জন করবে ; যদিও তোমরা তাকে ছাড়তে চাও না। দুনিয়া তোমাদের দেহকে অকেজো ও পুরাতন করে দিচ্ছে, অথচ তোমরা কেবলই তাকে নতুন সাজে সাজাচ্ছো। তোমাদের অবস্থা সেই কাফেলার মত যারা সফরের উদ্দেশে কোন পথ বেয়ে চলছে, এখনও পথেই রয়ে গেছে। কিন্ত, তাদের ধারণা যে, তারা পথ অতিক্রম করে গস্তব্যে পৌছে গেছে। অথচ, তাদের কেউ হয়ত গস্তব্যে পৌছেছে ঠিকই, কিন্ত কেউ কেউ এখনও পথেই রয়ে গেছে। অথচ, তার জীবনের আর একটিমাত্র দিন বাকী আছে। অসংখ্য মানুষ আছে যারা পাগলপারা হয়ে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।