২৮৩ ‘আল্লাহ্ পাক পাপীদেরকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিবেন এবং নেক্কারদিগকে নেক্ কাজের প্রতিদান দিবেন।’ (নাজম £ ৩১) Ml Deis Pain নাকি 2S পাপা V-Md AE EME bd Co 0 Ce fsa Sr St L295 ‘এবং আমলনামা খুলে দেওয়া হবে। তুমি দেখবে, তখন পাপীরা সে আমলনামার অবস্থা দেখে ভীতিগ্রস্ত হয়ে পড়েছে।’ (কাহ্ফ $£ ৪৯) আল্লাহ্ পাক আমাদেরকে এবং তোমাদেরকে তার কিতাব মুতাবিক আমলের তৌফিক দিন, তার ওলীদের অনুসরণের তওফীক দিন, যাতে তার করুণায় আমরা বেহেশতবাসী হতে পারি। আল্লাহ্ বড়ই প্রশংসিত ও পরম সম্মানিত। জনৈক জ্ঞানী বলেছেন £ দিনগুলো হচ্ছে তীর আর মানুষ হচ্ছে লক্ষ্য বস্তু। যমানা প্রতিদিন তোমাকে তীর মেরে চলেছে, দিন-রাতের পরিবর্তন দ্বারা তোমাকে ক্ষত-বিক্ষত করে পচিয়ে দিচ্ছে। এভাবে তোমার সমস্ত শরীর চুরমার করে ফেলবে। তাই, দিন-রাতের আগমন-প্রত্যাগমন যখন অব্যাহত, তাহলে কি করে তুমি নিরাপদ থাকতে পার? এই দিন-রাত যে তোমার কি সর্বনাশ করেছে তা যদি তোমার কাছে প্রকাশ হয়ে যায় তাহলে তুমি উৎকণ্ঠিত হয়ে পড়বে, এক-একটা দিন তোমার কাছে ভারী মনে হবে, এক-একটি মুতূর্তকে তুমি বোঝা বলে ভাববে। অবশ্য, আল্লাহ্ পাকের শক্তি সকল চেষ্টা-তদবীরের চেয়ে বড়। এজন্যই মানুষ দুনিয়ার সমূহ অনিষ্ট হতে নিরাপদ থেকে দুনিয়াকে ভোগ করতে পারছে। কিন্ত, প্রকৃতপক্ষে দুনিয়া হচ্ছে হাকীমের তিতা দাওয়া। দুনিয়ার সীমাহীন অপকারিতার বর্ণনা দেওয়ার মত ক্ষমতা কারো নাই। উপদেশদাতাগণ যতটুকু বলতে সক্ষম হন, দুনিয়ার ধ্বংসাত্মক তাণ্ডব তার চেয়ে বহুগুণ বেশী। হে আল্লাহ্! আমাদের সরল পথে চালাও । এক বুযুর্গ দুনিয়ার জিন্দেগীর স্থায়ীত্বের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, চোখের পাতা ফেলতে যতটুকু সময় লাগে, দুনিয়ার জিন্দেগী এর চেয়ে বেশী নয়। কারণ, জীবনের যে অংশ চলে গেছে, তা তুমি কিছুতেই আর ফিরে পাবে না। আর এই মুহূর্তের পরবর্তী মুহূর্ত সম্পর্কে তোমার কিছুই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।