ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

২৮২ যুকাশাফাতুল_কুলুব তোমাদের চেয়ে অধিক শক্তিশালী, অধিক খ্যাতিসম্পন্ন। তারা দুনিয়াকে তোমাদের চাইতে বেশী আবাদ করেছে। কিন্ত তাদের আওয়াজ চিরতরে বন্ধ হয়ে গেছে, তাদের প্রতাপ নিভে গেছে, মহাকালের গর্ভে তারা হারিয়ে গেছে। তাদের দেহসমূহ পচে গেছে, তাদের বাড়ীঘর, প্রাসাদমালা, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাদের সকল কীর্তি ও নিদর্শনাবলী নিশ্চিহ্ন হয়ে গেছে। সু-উচ্চ প্রাসাদমালা, খাট-পালঙ্ক ও দামী দামী শাল ও বিছানার বদলে পাথর আর মাটির পালঙ্কে ঘুমিয়ে আছে। আজ তারা কবরদেশে বন্দী। তাদের আবাসস্থল দূরে নয়। কিন্তু তারা নিকটবর্তী ও দূরবর্তী সকল জনপদে অপরিচিত হয়ে গেছে। মহল্লাবাসীরাও তাদের কোন খবর রাখে না। তারা চিন্তা করে না যে, এখানে আর একটা জনপদ আছে। ঘরবাড়ী নিকটে হওয়া সত্বেও তারা এদের প্রতি ভ্রাতৃত্ব ও প্রতিবেশীসুলভ ব্যবহার করে না। আর তাদের মধ্যে সম্পর্ক থাকবেই বা কিরূপে? কারণ, পাথর, মাটি আর কীটপাল যে কোলে ঢলে পড়েছে, টুকরা টুকরা হয়ে গিয়েছে। বন্ধু বান্ধবদের শোকাহত করে তারা মাটির নীচে গভীর নিদ্রামগ্ন। আর কোনদিন ফিরে আসবে না। হায় আফসোস্‌ ! পবিত্র কুরআন এ’ কথাই তো বলেছে £$ ‘ক্কিয়ামত দিবস পর্যস্ত:তারা বর্যখে পড়ে থাকবে!’ মনে মনে ধ্যান কর যে, তোমরাও যেন তাদের মত বিপদের সম্মুখীন হয়েছ, কবরের বিজন ঘরে পৌছেছ, সেই নিদ্রালয়ে শুয়ে আছ। হায়! তখন কি অবস্থা হবে, যখন তোমরা আযাবের ংকর দৃশ্য দেখতে পাবে, কবর হতে পুনরুজ্জীবিত করা হবে, অস্তরের গোপন বিষয়াদিও প্রকাশ হয়ে যাবে, তোমার কর্মের রিপোর্টের জন্য প্রতাপশালী পর্দাসমূহ সরিয়ে দেওয়া হবে এবং তোমাদের প্রকাশ্য-অপ্রকাশ্য তামাম দোষ প্রকাশ হয়ে যাবে? যখন সবাইকে তার কর্মফল ভোগে বাধ্য করা হবে? যেমন খোদ আল্লাহ্‌ পাক বলেছেন ৪ 2 ad Do or po Pat ad 2p তোলা রপ্ত; Pad Do 540 Ss LHe a> Ls sl 2 SE PT Tp PAE dad BE EEE www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।