E sdinlb dk buns At) lid চারণভুূমিসমূহ থেকে সরিয়ে রাখে। আমি তাদেরকে দুনিয়াতে কোন আশ্রয়স্থল বানাতে দিই না, যেভাবে কোন মমতাময় রাখাল তাদের মেষপালকে ঝুঁকিপূর্ণ স্থানে আশ্রয় নিতে দেয় না। আমার ওলীদেরকে যে এভাবে দুনিয়া হতে দূরে সরিয়ে রাখি তা এজন্য নয় যে, তারা আমার কাছে মর্যাদাহীন, বরং এজন্য যে, যাতে তারা তাদের জন্য রক্ষিত আমার নে'আমতসমূহের পরিপূর্ণ অধিকারী হতে পারে। আমার ওলীগণ আমার জন্য নিজেদেরকে মিসকীনি, ভয়, বিনয় ও তাকওয়ার দ্বারা সজ্জিত করে। এসব গুণাবলী তাদের অস্তরে উৎপন্ন হয় এবং অঙ্গ-প্রত্যঙ্গে তা প্রকাশিত হয়। বস্তুতঃ এ-ই তাদের পোশাক যা তারা পরিধান করে, এ-ই তাদের সৌন্দর্যের চাদর এবং নাজাত- সাফল্যের উছীলা। এ-ই তাদের আশা-ভরসা, এতেই তাদের মান-মর্যাদা এবং এই গুণাবলীর দ্বারাই তাদের পরিচয় পাওয়া যায়। তাদের সাথে দেখা হলে তাদের সম্মুখে আন্তরিকভাবে নত হয়ে যাও, আদব ও বিনয়ের সাথে কথা বল এবং তোমার অঙ্গ-প্রত্যঙ্গ ও আচার-আচরণেও শ্রদ্ধা ও বিনয় প্রকাশ কর এবং বিশ্বাস রাখ, যে আমার কোন ওলীকে ভয় প্রদর্শন করলো, বস্তুতঃ সে আমার সাথে যুদ্ধের জন্য মোকাবিলায় অবতীর্ণ হলো। অতঃপর কিয়ামতের দিন আমি এর প্রতিশোধ গ্রহণ করবো। হযরত আলী (রাযিঃ) একদা তার একটি ভাষণে বলেছিলেন, বিশ্বাস হবে, তোমাদের আমলসমূহের হিসাব হবে এবং সে আমলের প্রতিদান দেওয়া হবে। অতএব, দুনিয়ার জীবন তোমাদের যেন ধোকাগ্রস্ত না করে। এই দুনিয়া সম্পূর্ণ বিপদঘেরা, ধ্বংসশীল বলে পরিচিত, গাদ্দার নামে অভিহিত। দুনিয়ার মধ্যকার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এখানে কেবলই পালাবদল হতে থাকে, এখন কারো হাতে, তখন কারো হাতে। দুনিয়ার কোন অবস্থাই স্থায়ী থাকে না। দুনিয়াতে যারা অবতরণ করে তাদের কেউই তার অনিষ্ট হতে রক্ষা পায় না। এখানে কোনকিছুর স্থিতি নাই, এই সুখ, এই মুসীবত ৷ প্রাচুর্যও ক্ষণস্থায়ী। এখানের জীবনটাই কলুষতাপূর্ণ। দুনিয়াবাসীদের প্রত্যেকে আপন আপন লক্ষ্যের দিকে ছুটে চলেছে, কেউ একদিকে, কেউ আর একদিকে । কিন্ত সকলের মৃত্যু নির্ধারিত। ভাগ্যও নির্ধারিত। হে আল্লাহ্র বান্দারা! যে দুনিয়ায় তোমরা বাস করছ, তোমাদের পূর্বে এখানে এ সকল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।