dg E SLUR sh ey ধোকাগ্রস্ত করার জন্য। তাই তো এওঁ ধোকাগ্রস্তরা দুনিয়ার শক্তি ও প্রাচ্যের ফলে নিজেদেরকে অন্যদের উপর মর্যাদাবান মনে করে। ওরা ভুলে যায় যে, সেরা মর্যাদাবান হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে কি আচরণ করেছেন, যিনি পেটে পাথর পর্যন্ত বেধেছিলেন। বর্ণিত আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন যে, আল্লাহ্ পাক হযরত মুসা (আঃ)-কে বলেছিলেন $ ‘যদি ধন আসতে দেখ তা’ হলে বুঝবে, এটা আমার কোন পাপের নগদ সাজা। আর যদি দারিদ্য আসতে দেখ, তা’ হলে বলবে, মারৃহাবা! এ-যে নেক্ মানবদের বৈশিষ্ট্য৷’ যদি তোমার ইচ্ছা হয় তবে হযরত ঈসা কালিমাতুল্লাহ্র অনুসরণ করতে পার। তিনি বলতেন £ “ক্ষুধা আমার তরকারী, খোদার ভয় আমার বৈশিষ্ট্য, যমীন যা কিছু খাদ্য ও ফল-মূল উৎপাদন করে তা-ই আমার খোরাক। আমি শূন্য হাতে রাত্রি যাপন করবো, নিঃস্ব অবস্থায় আমার সকাল হবে, অথচ, পৃথিবীর বুকে আমার চেয়ে ধনী আর কেউ নাই!’ ওয়াহ্ব বিন মুনাব্বিহ্ (রহঃ) বলেছেন, আল্লাহ্ পাক যখন হযরত মুসা ও হযরত হারূন (আলাইহিমাস্সালাম)-কে ফেরআউনের নিকট পাঠিয়ে- ছিলেন: তখন তাদেরকে বলেছিলেন, ফেরআউনের জাগতিক প্রতাপ ও প্রভাব যেন তোমাদের ভীত না করে। ওর ভাগ্য তো আমার হাতে। সে আমার হুকুম ছাড়া কথাও বলতে পারে না, দেখতেও পায় না, শ্বাসও গ্রহণ করতে পারে না। তার ভোগ-বিলাসের উপকরণাদিও যেন তোমাদের বিস্মিত না করে। কারণ, তা’ হলো ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগীর সুখের সামান এবং তা অহংকারীদের সৌন্দর্যের উপকরণ। তোমরা যদি চাও তা’ হলে আমি তোমাদেরকে এমনভাবে দুনিয়ার সুখ-সৌন্দর্যের সামানাদির অধিকারী করে যা দেখলে ফেরআউন তোমাদের শক্তির সামনে নিজেকেও শক্তিহীন মনে করবে। কিন্তু আমি তোমাদেরকে এ থেকে ফিরে থাকতে বলি, দুনিয়াকে তোমাদের থেকে দূরে রাখতে চাই। আমি আমার ওলীদের সাথে এ রকমই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।