যুকাশাফাতুল_কুলুব ২৭৯ তাকে গ্রাস করে ফেলে, আর জীবনের ব্যর্থতার শত আক্ষেপ তাকে দগ্ধীভূত করে। এই রূপসী নববধূর এমন প্রেমিকও আছে, যারা তার কাছে সম্পূর্ণ দেয়নি। ফলে, অপ্রস্তুত অবস্থায় খালি হাতে তাকে পরকালের পথে রওয়ানা হয়ে যেতে হয়। অতএব, হে আমীরুল-মুমিনীন, এ দুনিয়া থেকে দূরে থাকুন, যত বেশী সম্ভব গোপন ও সাবধান থাকুন। যখনই কেউ দুনিয়ার কিছু পেয়ে উৎফুল্ল হয়, আর একদিকে সে তাকে দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন করে। এখানের ক্ষতিকারীরা ষড়যন্ত্রবাজ, হিতাকাংখীরাও গাদ্দার ও ক্ষতিসাধক। এখানের শাস্তি ও প্রাচুর্য সমস্যা-জর্জরিত। এখানের সবকিছুরই ধ্বংস অনিবার্য। এ জন্যই এর সুখও হাজার দুঃখ ভরা। যা গেল তা আর ফিরে আসে না। ভবিষ্যতে কি আসবে বা আসবে না তাও অজানা। তাই, ভবিষতের আশাও তোমার বৃথা। সকল আকাংখাই হাওয়ায় মিলিয়ে যায়, সব আশাই মিথ্যা প্রতিপন্ন হয়। এখানের স্বচ্ছও ময়লাযুক্ত, আনন্দও বেদনাযুক্ত। জীবন সর্বদাই আশংকাপূর্ণ। প্রকৃত বিবেক-বুদ্ধি নিয়ে চিন্তা করলে সুখের উপকরণকেও বিপজ্জনক এবং বিপদকে আরও ভয়ানক দেখতে পাবে। আল্লাহ্ পাক যদি এতদসংক্রান্ত কোন খবরও না দিতেন এবং কোন দৃষ্টান্তও উপস্থাপন না করতেন তবুও দুনিয়ার স্বরূপ দেখেই ঘুমনস্তের ঘুম ভাঙ্গা উচিত ছিল, গাফেলের হুশ হওয়া স্বাভাবিক ছিল। তদুপরি, আল্লাহ্র পক্ষ হতে যখন সতর্ককারী এরং উপদেশদাতা এসেছেন তারপরও ঘুমিয়ে থাকার কোনও অবকাশ আছে? আল্লাহ্র নিকট এ দুনিয়ার এতটুকু মূল্য নাই। যেদিন তাকে সৃষ্টি করেছেন সেদিন হতে কখনও তার দিকে চোখ তুলে দেখেন নাই। আল্লাহ্ পাক দুনিয়ার সমুহ ভাণ্ডার তার চাবিসহ আপনার নবীর সম্মুখে পেশ করেছিলেন, তা গ্রহণ করলে তাতে আল্লাহ্র অনন্ত ভাণ্ডারে মশার এক ডানা পরিমাণও কমতো না। কিন্ত তিনি তা গ্রহণ করেন নাই। তিনি ভেবেছেন, দুনিয়াকে গ্রহণ করে আল্লাহ্র হুকুমের খেলাফ করা যাবে না, তার সুষ্টার নযরে যা ঘৃণ্য, তাকে ভালবাসা যাবে না, তার মালিক যে বস্তুকে দূরে নিক্ষেপ করেছেন সে বস্তুকে তুলে নেওয়া উচিত হবে না। এ জন্যই তিনি পরীক্ষার মানসে সালেহীনকে (সৎকর্মশীলদেরকে) দুনিয়া দান করেন নাই, আর শত্রুদের জন্য তা ঢেলে দিয়েছেন, ওদের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।