ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

bid E Sd sh ey কেড়ে নেওয়া সব বরাবর, সবই ধ্বংসশীল। আজ যা এলো, কাল তা গেলো। আসা আর যাওয়া এবং দেওয়া আর কাড়ার পালা বরাবর চলতে থাকে। হযরত হাসান বসরী (রহঃ) উমর ইবনে আবদুল আযীয (রহঃ)-কে পত্র লিখেছিলেন ঃ দুনিয়ার ঘর ছেড়ে চলে যেতে হবে, এ ঘরে চিরদিন থাকা যাবে না। হযরত আদম (আঃ)-কে যে দুনিয়াতে পাঠানো হয়েছিল তা শাস্তিস্বরূপ পাঠানো হয়েছিল । অতএব, হে আমীরুল-মুমিনীন ! দুনিয়াকে ভয় করুন, দূরে থাকুন। যে দুনিয়াকে বর্জন করে, দুনিয়া তার জন্য কল্যাণকর তোশা। যে দুনিয়ার ধনী, সেই প্রকৃত অভাবী। দুনিয়ার জন্য প্রতি মুহূর্তে কত যে বনী আদম হত্যার শিকার হচ্ছে। যে দুনিয়াকে ইয্যত দিবে, দুনিয়া তাকে অপমান করবে। যে দুনিয়া জমা করবে, দুনিয়া তাকে অভাবে ফেলবে। দুনিয়া হচ্ছে সর্বনাশা বিষ, যারা তার পরিচয় জানে না তারাই তাকে ভক্ষণ করে তার হাতে অপমৃত্যু বরণ করে। অতএব, দুনিয়াতে এভাবে থাক যেভাবে কেউ তার জখমে ওষধ ব্যবহার করে, আসন্ন দীর্ঘ বিপদের ভয়ে সাবধানে চলে এবং রোগ বেড়ে যাবার ভয়ে তিতা ওষধও বাধ্য হয়ে সেবন করে। গাদ্দার, ধোকাবাজ এ দুনিয়া হতে দূরে থাক, সে ধোকা দিয়ে মানুষের জীবনের অকল্যাণ ডেকে আনার জন্যই নানা রঙে সাজে এবং শত রকম আশা দেয়। চাতুর্য্যের সাথে আজকে না হলে কালকের ওয়াদা করে। সে এ রূপসী দুলহানের মত, যার রূপ ও অপরূপ সাজ সকলের দৃষ্টি কেড়ে নেয়, মনোলোভা সৌন্দর্যের দ্বারা পাগল করে তোলে। দুনিয়া নামের রূপসী তার সব স্বামীর সঙ্গেই শত্রুতার আবরণ করে, না দ্বিতীয় স্বামীকে সে অতীত স্বামীর মত সম্মান করে, না প্রথম স্বামীর প্রতি অনুরাগী হয়ে দ্বিতীয় স্বামী গ্রহণ থেকে বিরত থাকে, না কোন ওলী আল্লাহ্র উপদেশ গ্রহণ করে কেউ তার পাণি গ্রহণ থেকে দূরে থাকে। কোন কোন প্রেমিক সেই রূপসীর স্বাদ আস্বাদন করে ধোকাগ্রস্ত হয়, তখন সীমালংঘন করতে থাকে এবং পরকাল ভুলে যায়। বিবেক-বুদ্ধিকে দুনিয়ার হাতে বন্ধক দিয়ে পরিণামে পদে পদে শুধুই আছাড় খেতে থাকে। ফলে, তাকে সাংঘাতিক ভাবে লজ্জিত ও অপমানিত হতে হয়। তখন শুধু আক্ষেপ আর আক্ষেপ করা ব্যতীত কোনই উপায় থাকে না। হঠাৎ করে মৃত্যুর যন্ত্রণাপদ বিভীষিকা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।