Edinb bush bi পারছে না। (হে বন্ধু!) যখন তোমার এ অবস্থা আসবে, তোমার কপাল ঘৰ্মাক্ত হয়ে যাবে, বুকের ভিতর হতে কৌোকানি ও গোঙানির শব্দ উঠতে ভাই-বেরাদররা কাদতে শুরু করবে। কেউ বলবে, এই দেখ, এ’ হলো তোমার অমুক সম্তান, এ’ হলো তোমার অমুক ভাই। কিন্ত, তোমার জিহ্বা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তুমি কথা বলতে পারছ না, তোমার জিহ্বার উপর মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, তাই জিহ্বা কাজ করছে না। এখন বিলকুল মরণ- মুহূর্ত, সকল অঙ্গ-প্রত্যঙ্গ হতে রূহ্ বের করা হচ্ছে, রূহ বের করে তা আসমানের দিকে তুলে নেওয়া হচ্ছে। এখন তোমার আত্মীয়-স্বজনের ভিড় লেগে গেছে, কাফনের কাপড়ও এসে গেছে, তোমাকে গোসল দিচ্ছে, কাফন পরাচ্ছে, এখন আর কেউ তোমার পরিচর্যা করতে আসবে না, আর কেউ হিংসা বা শত্ৰুতা করবে না, ওরা আজ নিরস্ত্র হয়ে গেছে। তোমার পরিবারবর্গ ধন-সম্পদ বন্টন করে নিচ্ছে। এই কবর ঘরে এখন তুমিই আছ আর তোমার আমল। এক বুযুর্গ জনৈক বাদশাহ্কে বলেছিলেন, যে দুনিয়ার প্রাচুর্য ও আসবাবের বেশী অধিকারী, দুনিয়াকে অধিক ঘৃণা করা ও খারাপ মনে করা তার পক্ষে অধিক কর্তব্য। কারণ, তার সম্পদের উপর কোন বিপদ এসে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার আশংকা রয়েছে। অথবা তার আত্মীয়-স্বজনের উপর কোন মুসীবত এসে তাদের ছিন্ন-ভিন্ন করে দিতে পারে, রাজত্বের উপর কোন বিপদ নেমে এসে সমূলে ধ্বংস করে দিতে পারে। অথবা তার দেহের উপর কোন বালা নাযিল হয়ে তাকে টুকরা টুকরা করে ফেলতে পারে। অথবা যে বস্তুটি তার বন্ধুদের মাঝে বিতরণ করতেও তার বেদনা বোধ হয় সেই বস্তুর ব্যাপারেও কোন ভয়াবহ কাণ্ড ঘটে যেতে পারে। তাই দুনিয়া সাংঘাতিক ঘৃণার বস্তু। দুনিয়া কিছু দিয়ে আবার তা কেড়ে নেয়। সে কারো কাছে এসে তাকে উল্লসিত করে, আবার অন্যদেরকে তার প্রতি বিদ্রপের হাসি বাধ্য করে। আজ সে দানের হাত প্রসারিত করে, কাল সেই হাত বাড়িয়েই সব ছিনিয়ে নেয়। আজ যার মাথায় রাজমুকুট পরিয়ে দিলো, কাল তাকেই মাটির তলে চাপা দেয়। তাই, দুনিয়ার আসা-যাওয়া, দান করা, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।