অধ্যায় $ ৩২ পূর্ব প্ৰসঙ্গ) এক বুযুর্গ বলেন, হে লোক সকল! ধীর চিত্তে আমল করতে থাক, আল্লাহ্কে ভয় করতে থাক, আশার জালে পড়ে এবং মৃত্যুকে ভুলে ধোকা খেওনা। দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ো না। কারণ, দুনিয়া হচ্ছে শক্ত গাদ্দার, 'মস্তবড় ধোকাবাজ। সে নানা রঙে সেজে তোমাদের ধোকা দেয়, হাজারো আশা-লালসার দ্বারা তোমাদের ক্ষতিগ্রস্ত করে। তোমাদেরকে তার বিবাহবন্ধনে আবদ্ধ করার জন্য পরমা সুন্দরী দুল্হানের ন্যায় নিজেকে সাজিয়েছে। এমনি তার সাজা-কাজা যে, সকলের দৃষ্টি তার উপর নিবদ্ধ, সকল হৃদয়ে তার মযবুত আসন, লক্ষ মন তার জান-কোরবান আশেক। হায়, দুনিয়া তার অসংখ্য প্রেমিককে কি নির্মমভাবে হত্যা করেছে, কতনা আশাবাদীকে নিরাশ করেছে, কতনা ভক্ত বিশ্বাসীকে অপদস্থ করেছে। তাই বলি, হাকীকতের চোখ দিয়ে তাকে চিনতে চেষ্টা কর। দুনিয়া এমন ঘর যেখানে ঘটনাই বেশী। দুনিয়ার স্ষ্টাই তাকে খারাপ ও ক্ষতিকারক বলেছেন। এখানে এমন কোন নতুন নাই যা পুরানো হবে না, এমন কোন রাজত্ব নাই যা ধ্বংস হবে না, এমন কোন সম্মানিত নাই যে অপমানিত হয় না। এখানের যেকোন প্রাচূর্যই লয়প্রাপ্ত হবে, প্রিয়দের মৃত্য হবে, মাল-দৌলত সবকিছু হারাতে হবে। ভায়েরা, আল্লাহ্ তোমাদের প্রতি রহম করুন, তোমরা গাফলত থেকে জেগে উঠ, সেই দিনের আগেই ঘুম ভাঙো যেদিন কেউ বলবে, অমুক অসুস্থ, অমুক জীবনের শেষ অবস্থায় পতিত, তখন কি আর কোন ওষুধ মিলবে? সত্যই কোন ডাক্তার খুঁজে পাওয়া যাবে? কি হবে হাজার ডাক্তার ডেকে _-যখন সেই রোগ হতে সেরে উঠারই কোন পথ থাকবে না। হঠাৎ কেউ খবর দিবে, অমুক তার মালের শেষ হিসাব সেরেছে, এই ওছ্বীয়ত করেছে। হঠাৎ শোনা যাবে, আহা, তার কথা বন্ধ হয়ে গেছে, কত আপনজন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।