ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশাফাতুল_কুলুব ২৭৫ চেষ্টা করছে। হযরত বুন্দার (রহঃ) বলেন, দুনিয়াদারদেরকে যখন দুনিয়া ত্যাগের আলোচনা করতে দেখ, বুঝবে যে, ওরা শয়তানের বিদ্রপাত্মক কাণ্ডে মেতেছে। তিনি বলেন, যে দুনিয়ার দিকে অগ্রসর হবে, দুনিয়ার লেলিহান শিখা তাকে পুড়ে শেষ করবে--অর্থাৎ লোভ-লালসা তাকে ধ্বংস করবে। এমনকি, সে ভঙ্মস্তূপে পরিণত হবে। আর যে আখেরাতের দিকে অগ্রসর হবে, আখেরাতের আগুন তাকে সেই পরিষ্কার-পরিচ্ছন্ন সোনার মত করে দিবে যদ্বারা সমূহ কল্যাণ সাধিত হয়। আর যে আল্লাহ্র দিকে অগ্রসর হবে, তাওহীদের আগুন তাকে সম্পূর্ণ জ্বালিয়ে দিবে। ফলে, সে এমন হীরা- জওহারে পরিণত হবে যার দাম অসীম, কল্পনাতীত । হযরত আলী (রাযিঃ) বলেন, দুনিয়া বলতে মাত্র ছয়টি বস্তু £ খাদ্য, পানীয়, পোশাক, সওয়ারী, বিবাহ ও সুগন্ধ। সর্বোত্তম খাদ্য মধু, অথচ সেই মধু হলো মাছির খোরাক এবং মাছির ঝুটা। সর্বোৎক্ষ্ট পানীয় বস্তু পানি। সেই পানিতে সৎ-অসৎ সকলের সমান অধিকার। সবচেয়ে উত্তম পোশাক রেশম। তা’ হলো পোকাদের লালার তৈরী। সবচেয়ে উৎকৃষ্ট সওয়ারী ঘোড়া। সেই ঘোড়ার পিঠে চড়ে মানুষ হত্যা করা হয়। বিবাহের প্রধান কথা। মেয়েরা নিজেদের যত উৎকৃষ্টভাবে সাজিয়ে-গুছিয়ে রাখুক না কেন, তাদের থেকে নিকৃষ্ট বস্তুই হয় উদ্দেশ্য। আর সবচেয়ে উত্তম খোশবু মেশক। সেই মেশকের হাকীকত হচ্ছে রক্ত। © PDF created by haiderdotnet(@zsmail.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।