ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

i মুকাশাফাতুল কুতুব সব হারিয়ে একদিন কাঙ্গাল হতেই হবে, এর পরিমাণ অধিক হওয়াতেই বিপদ ও অশাস্তি, এখানে অভাব-অনটনের মধ্যেই রয়েছে শাস্তি। অতএব, কালবিলম্ব না করে আল্লাহ্র দিকে ছুট, আল্লাহ্র দেওয়া হিস্যার উপর ভুলে যেও না। কারণ, এ জীবন একটা ছায়া যা কিছুক্ষণ পর বিলীন হবেই ; এ জীবন একটা দেওয়াল যা ভেঙ্গে পড়বেই। তাই, আমল বেশী কর, আশা কম কর। হযরত ইব্রাহীম ইবনে আদৃহাম (রহঃ) এক ব্যক্তিকে প্রশ্ন করলেন, তোমার কাছে স্বপ্নের এক দিরহাম বেশী প্রিয়, না জাগ্রত অবস্থার এক দীনার? সে বললো, জাগ্রত অবস্থার এক দীনার। তিনি বললেন, তুমি মিথ্যা বলছ। কারণ, দুনিয়ার যে বস্তুকে ভালবাসছ, তা যেন ঘুমন্ত অবস্থায় ভালবাসছ। আর আখেরাতের যা-কিছু তুমি উপেক্ষা করছ তা যেন জাগ্রত অবস্থায় উপেক্ষা করছ। ইসমাঈল বিন আইয়াশ (রহঃ) বলেন, আমাদের খোদা-প্রেমিক মনীষীগণ হতে দূরে সর। তারা যদি আরও কোন নিকৃষ্ট নাম পেতেন তবে সেই নামে তাকে অভিহিত করতেন। হযরত কা’ব (রাযিঃ) বলেন, দুনিয়ার প্রতি তোমরা এত বেশী আকৃষ্ট হয়ে পড়বে যে, অবশেষে দুনিয়া ও দুনিয়াবাসীদের পূজা করবে। ইয়াহ্‌ইয়া ইবনে মু'আয আর-রাধী(রহঃ) বলেন, জ্ঞানী তিন প্রকার $ এক, যে দুনিয়াকে বর্জন করে দুনিয়া তাকে বর্জন করার আগে ; দুই, যে কবর তৈরী করে রাখে কবরে প্রবেশের আগে (অর্থাৎ যে নিজেকে মৃত মনে করে কবরবাসীর মত জীবন-যাপন করে।) এবং তিন, যে তার সৃষ্টিকর্তাকে খুশী করে দেয় তার সঙ্গে সাক্ষাত হওয়ার আগে। তিনি আরও বলেন, দুনিয়া তার নিক্ষ্টতা ও অপকারিতার চরমে পৌছেছে। তাই, দুনিয়ার প্রতি কামনা-বাসনাও তোমাকে আল্লাহ্র বন্দেগী থেকে গাফেল করে দিবে। আর দুনিয়াতে যদি লিপ্ত হয়ে পড়, বল__তখন কি ভয়াবহ অবস্থা হবে। বকর বিন আবদুল্লাহ্‌ (রহঃ) বলেন, যে ব্যক্তি দুনিয়ার সাহায্যে দুনিয়া থেকে বেচে থাকতে চায়, সে যেন শুক্‌না খড়কুটা দ্বারা আগুন নিভাতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।