ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

যুকাশাফাতুল-ক্ল্ব ২৭৩ আবদুল্লাহ্‌ ইবনে মুবারক (রহঃ) বলেন, দুনিয়ার মহববত ও পাপের উৎসাহ যার অন্তরকে ঘিরে রেখেছে, ভালাই তার কাছে কিভাবে পৌছতে পারে? ওয়াহ্‌ব ইবনে মুনাব্বিহ (রহঃ) বলেন $ ‘দুনিয়ার কোন সামান্য ব্যাপারেও যার অস্তরে ফুর্তি অনুভব হয় তার হিকমত ও জ্ঞান ভ্রান্তিপূর্ণ। আর যে ব্যক্তি কুপ্রবৃত্তিকে দু’ পায়ে দলিত করে, শয়তান তার ছায়া দেখলেও ভয় পায়। যার ইলম তার কু-প্রবৃত্তিকে পরাজিত করে সে-ই সত্যিকার বিজয়ী ৷’ বিশ্রে হাফী (রহঃ)-কে সংবাদ বলা হলো যে, অমুক ব্যক্তি মারা গেছে। হয়েছে। জীবনটাকে বরবাদ করেছে। কেউ বললো, হুযুর, সেতো বহু ইবাদত ও বহু নেক কাজ করতো। তিনি বললেন, একদিকে দুনিয়া জমা করা, আর একদিকে ইবাদত করা--এতে কি ফল হবে? জনৈক বুযুর্গ বলেন, দুনিয়া আমাদের সম্মুখে নিজেই নিজেকে ঘৃণারূপে পেশ করে, তবু আমরা তার প্রেমে পড়ি! যদি প্রিয় ও সুন্দররূপে পেশ করতো তা’ হলে আমাদের কি অবস্থা যে হতো! জনৈক জ্ঞানীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, দুনিয়া কার জন্য? তিনি বললেন, তার জন্য যে তাকে বর্জন করে। প্রশ্ন করা হলো, আখেরাত কার জন্য? বললেন, যে আখেরাত তালাশ করে। . আরেক জ্ঞানী বলেছেন, দুনিয়া বিরান ঘর। তদপেক্ষা অধিক বিরান এ ব্যক্তির দিল্‌ যে দুনিয়াকে আবাদ করে। আর আখেরাত আবাদ ও সুন্দর ঘর। তদপেক্ষা বেশী আবাদ ও সুন্দর এ ব্যক্তির দিল্‌ যে আখেরাত তালাশ করে। জুনাইদ বাগদাদী (রহঃ) বলেন, ইমাম শাফেঈ (রহঃ) ছিলেন সেই খোদা-প্রেমিকদের শ্রেণীভুক্ত যারা পৃথিবীতে আল্লাহ্র মুখপাত্র হয়ে কথা বলেন। তিনি তার এক দ্বীনি ভাইকে উপদেশ দান ও ভীতি প্রদর্শন করে বলেছিলেন, হে আমার ভাই! দুনিয়া পদস্খলনের স্থান, অপমানের জায়গা, এর সকল প্রাসাদ ও আবাদী একদিন ধ্বংস হবে, এর বাসিন্দারা একদিন কবরে যাবে, এখানকার যেকোন এক্যের ভাঙ্গন অনিবার্য, এর অর্থ-বিত্ত —১৮ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।