২৭২ যুকাশাফাতুল কুল্ব ডাকি না, অন্যায় থেকে বারণ করি না। এই অবস্থায় আল্লাহ্ কিন্ত আমাদের এভাবে ছেড়ে দিবেন না। হায়, নাজানি আল্লাহ্ আমাদের উপর কোন্ আযাব নাযিল করে বসেন! আবু হাযেম (রহঃ) বলেন £$ 'দুনিয়ার সামান্য অংশও আখেরাতের বিপুল নে'আমত হতে বঞ্চিত করে দেয়!’ হযরত হাসান (রহঃ) বলেন, দুনিয়াকে তোমরা তুচ্ছ বিশ্বাসে তুচ্ছ করে রাখ। আল্লাহ্র শপথ, দুনিয়াকে যে তুচ্ছ জানে, দুনিয়া তার পক্ষেই অধিক মুবারক ও কল্যাণকর হয়ে থাকে। তিনি আরও বলেন, আল্লাহ্ পাক যখন অৎশ দান করেন। অতঃপর বিরত থাকেন। যখন তা শেষ হয়ে যায় তখন আবারও দান করেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ্র চোখে তুচ্ছ গণ্য হয়, আল্লাহ্ পাক তার হাতে দুনিয়ার বিপুল পরিমাণ ছেড়ে দেন। মুহাম্মদ ইবনে মুন্কাদির (রহঃ) বলেন, কেউ যদি সারা বছর রোযা রাখে, সারা রাত্র বিনিদ্র ইবাদত করে, সমস্ত মাল সদ্বকা করে দেয়, আল্লাহ্র রাহে জিহাদ করে এবং সকল হারাম জিনিস থেকে দূরে থাকে ; কিন্ত কাল ক্কিয়ামতে যদি তার বিরুদ্ধে এই অভিযোগ করা হয় যে, আল্লাহ্ পাক যে জিনিসকে তুচ্ছ জেনেছেন, এই ব্যক্তি তাকে বড় জেনেছে এবং আল্লাহ্র নজরে যা বড় ছিল, এই ব্যক্তির চোখে তা তুচ্ছ ছিল, তা’ হলে তার কি অবস্থা হবে? আমাদের মধ্যে এমন কে আছে যে দুনিয়াকে বড় মনে করে না? তদুপরি কত যে পাপেরও আসামী। আবূ হাযেম (রহঃ) বলেন, দুনিয়ার কাজও কষ্টকর, আখেরাতের কাজও কষ্টকর। কিন্ত আখেরাতের কাজে তুমি কোন সহযোগী পাবে না। আর দুনিয়ার যে কোন বিষয়ে হাত বাড়ালেই দেখতে পাবে কোন না কোন বদৃকার তোমার আগেই তাতে লিপ্ত হয়েছে। হযরত আবু হুরাইরাহ্ (রাযিঃ) বলেন, দুনিয়াটা আকাশ ও পৃথিবীর মাঝখানে ঝুলস্ত মোশকের মত ; যেদিন তাকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সে চিৎকার করছে £ হে রব্ব, হে মাবুদ, আপনি আমায় কেন ঘৃণা করেন? আর আল্লাহ্ পাক জবাবে বলেন £ হে নালায়েক, চুপ কর। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।