ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

যুকাশাফাতুল_কুলুব ২৭১ আজ সুখ তো কাল দুঃখ। এ রাতে সুখ তো সে রাতে শোক। একদিকে কোন সন্তান জন্ম হয়, আর একদিকে কারও মৃত্যু হয়। যদি সম্তান জন্ম না হতো তবে মানুষের অস্তিত্বও ধ্বংস হয়ে যেত। আর মৃত্যু যদি না হতো তবে পৃথিবী তার বাসীন্দাদের জন্য সংকীর্ণ হয়ে যেত। হ্যরত মু'আবিয়া (রাযিঃ) বললেন, তোমার যা কিছু ইচ্ছা হম, চাইতে পার। সে বললো, যে জীবন শেষ হয়ে গেল তা ফিরিয়ে দিবেন এবং মৃত্য এলে তার প্রতিরোধ করবেন? তিনি বললেন, এর মালিক তো আমি নই। লোকটি বললো, তা’হলে আপনার কাছে আমার কোন দরকারও নাই। দাউদ ত্বাঈ (রহঃ) বলেন, হে আদম সন্তান! তোমার আশা পুরা হয়েছে দেখে তুমি আনন্দে আত্মহারা, অথচ এ আশা পূরণের জন্য পুরা জিন্দেগী মনে হয় যেন আমল করে তাতে তোমার না হয়ে বরং অন্য কারুর লাভ হতো। হযরত বিশ্র (রহঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহ্র কাছে দুনিয়ার দরখাস্ত করে, প্রকৃতপক্ষে সে আল্লাহ্র সম্মুখে দীর্ঘ হিসাব গ্রহণেরই আবেদন করে। আবূ হাযেম (রহঃ) বলেন, দুনিয়ার যেকোন বস্তু তোমাকে আনন্দিত করে, আল্লাহ্‌ পাক সেই সাথে এমন কোন কিছু অবশ্যই যুক্ত রেখেছেন যা তোমাকে ব্যথিত করবে। হযরত হাসান বসরী (রহঃ) বলেন, আদম সন্তানের যখন রূহ্‌ বের হয় তখন তার মনে তিনটি আক্ষেপ থাকে £$ যা কিছু জমা করলাম, প্রাণভরে তা ভোগ করতে পারলাম না ; আমার যা আশা ছিল তা তো পূর্ণ হলো না; আজ যে পথে যাত্রা করেছি সে পথের উপযুক্ত সম্বলও আমি যোগাড় করি নাই। আবূ সুলাইমান (রহঃ) বলেন, দুনিয়ার মোহজাল হতে একমাত্র সে ব্যক্তিই পরিত্রাণ পেতে পারে যার অন্তরে এমন দৌলত আছে যা তাকে আখেরাতের কাজে মশগুল রাখে। মালেক ইবৃনে দীনার (রহঃ) বলেন, আমরা যেন দুনিয়াকে ভালবাসার সমঝোতা করে নিয়েছি। সেজন্যই আমরা একে অন্যকে সৎকাজের দিকে. www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।