ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

২৮ মুকাশাফাতুল-কুল্ব ‘যে ব্যক্তি সীমা লংঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, তার ঠিকানা জাহান্নাম। আর যে ব্যক্তি তার পরওয়ারদিগারের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং সশ্বেচ্ছাচারিতা হতে নিজেকে নিবৃত্ত রাখে, তার ঠিকানা জামনাত।’ (না্যিআত $ ৩৭, ৩৮, ৩৯, ৪০) আল্লাহ্‌ তা'আলার আযাব হ'তে আত্মরক্ষা করতে হলে এবং তাঁর দয়া ও অনুগ্রহ লাভ করতে হলে, দুনিয়ার জীবনে দুঃখ-কষ্ট ও মুসীবতের উপর ধৈর্যধারণ করতে হবে। সেইসঙ্গে সর্ববিধ পাপাচার পরিহার করে এক আল্লাহ্‌ তা'আলার ইবাদত ও আনুগত্যে আত্মনিয়োগ করতে হবে। ‘যাহ্‌রুর-রিয়াদ' কিতাবে আছে, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ ‘যখন বেহেশ্তী লোকদেরকে বেহেশ্তে স্থান দেওয়া হবে, তখন ফেরেশ্তাগণ সর্বপ্রকার বেহেশ্তী নেয়ামত ও সাজ- সরঞ্জাম নিয়ে তাঁদের সাদর-সম্ভাষণ ও আপ্যায়ন করবে, তাঁদের জন্য মঞ্চ স্থাপন করবে এবং রকমারী খাদ্য-সামগ্রী ও ফলমূল পেশ করবে। এসব আয়োজন ও ব্যবস্থাপনা প্রত্যক্ষ করে বেহেশ্তীগণ হতবাক ও আশ্চর্যান্বিত হবে। তখন আল্লাহ্‌ তা'আলা বলবেন $ ‘হে আমার বাদ্দাগণ! তোমরা আশ্চর্যাম্বিত হচ্ছো কেন? আমার এই বেহেশ্ত কোনরূপ দুঃখ-ক্রশ ও বিড়ম্বনার স্থান নয়।' বেহেশৃতবাসীরা আরজ করবে,_'হে পরওয়ারদিগার ! আমাদের সাথে আপনার একটি ওয়াদা ছিল, সেটা পূরণ হওয়ার সময় এসে গৈছে।’ তখন আল্লাহ্‌ তা'আলা ফেরেশ্তাদেরকে হুকুম করবেন যে, তোমরা বেহেশ্তবাসীদের সম্মুখ হতে পর্দা সরিয়ে নাও, কেননা এঁরা দুনিয়াতে এবং আমার সঙ্গে সাক্ষাত ও দীদারের আকাংখা পোষণ করেছে। আল্লাহ্‌ স্বচক্ষে আল্লাহ্‌ তা'আলাকে প্রত্যক্ষ করবে এবং তার সম্মুখে সিজদায় পড়ে যাবে। এ সময় আল্লাহ্‌ তা'আলা তাদেরকে সিজদা হতে মাথা উঠাতে হুকুম করে বলবেন যে, এটা আমল ও ইবাদতের স্থান নয় ; এটা ভোগ-বিলাস ও পুরস্কার-প্রতিদানের স্থান। এরপর থেকে তারা আল্লাহ্‌ তা'আলার দীদার স্বাভাবিকভাবেই লাভ করতে সমর্থ হবে। অধিকস্ত আল্লাহ্‌ তা'আলা তাদের আনন্দবৃদ্ধির জন্য বলবেন,-_‘হে আমার প্রিয় বান্দাগণ! তোমাদের উপর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।