২৭০ যুকাশাফাতুল-কুলুব ‘দুনিয়ার জিন্দেগী তোমাদের যেন ধোকাগ্রস্ত না করে! (লুকমান £ ৩৩ $) অতঃপর তিনি বললেন, যে-ব্যক্তি দুনিয়ার কথা বলে, তাকে বল যে, কে এই দুনিয়া সৃষ্টি করেছেন? এবং কে সে সম্পর্কে অধিক জানেন? সাবধান, দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না। দুনিয়ার ব্যস্ততার কোন সীমা নাই। যে ব্যক্তি দুনিয়াবী ব্যস্ততার এক দরজা খুলবে, সে একটিই তাকে আরও দশটির দিকে টেনে নিয়ে যাবে। মিসকীন ইবনে আদম (রহঃ) বলেছেন, মানুষ এমন ঘর নিয়ে খুশী যার হালালেরও হিসাব দিতে হবে, হারামের জন্য আযাব ভুগতে হবে। আযাব। আদম সস্তান তার মালকে কম মনে করে, অথচ আমলকে কম বলে ভাবে না। তার দ্বীনের বিপর্যয় ঘটলে সে আনন্দ করে আর দুনিয়ার ক্ষতি হলে অস্থির হয়ে যায়। হযরত হাসান বসরী (রহঃ) উমর ইবনে আবদুল আযীয (রহঃ)-কে এক পত্রে লিখেছেন £ ‘সালামুন আলাইকা। যাদের মৃত্যুর ফয়সালা হয়েছে, মনে হয় আপনিই তাদের সর্বশেষ ব্যক্তি এবং মনে হয় আপনি মরেও গেছেন।’ জবাবে হযরত উমর ইবনে আবদুল আযীয (রহঃ) লিখছেন ৪ ‘সালামুন আলাইকা। মনে হয় দুনিয়াতে থেকেও আপনি দুনিয়াতে নাই। আপনি যেন সর্বদা আখেরাতেই বাস করছেন!’ ফুযাইল বিন ইয়ায (রহঃ) বলেন, দুনিয়াতে প্রবেশ করা (লিপ্ত হওয়া) সহজ, কিন্ত বের হওয়া কঠিন। এক বুযুর্গ বলেন, সেই ব্যক্তিকে দেখে আশ্চর্য লাগে যে জাহাম্নামকে জানে, বিশ্বাস করে, তারপরও কিভাবে হাসতে পারে? আশ্চর্য! যে দুনিয়া ও দুনিয়াবাসীদের হাজারো চড়াই-উৎ্রাই দেখতে পেয়েও দুনিয়াতে মন লাগাচ্ছে। আশ্চর্য! যে তকদীরকে সত্য বলে বিশ্বাস করে, কিভাবে সে শান্ত ও স্তিমিত হয়ে যেতে পারে? নাজ্রান নিবাসী দুই শ’ বছর বয়সের এক ব্যক্তি হযরত মু'আবিয়া রাযিয়াল্লাহু আনহুর নিকট আগমন করলো। তিনি বললেন, দুনিয়াকে তুমি কেমন পেলে? সে বললো, কয়েক রছর দুঃখের, আর কয়েক বছর সুখের। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।