ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশাফাতুল-কুল্ব ২৬৯ পারতে ; ভাল হতো না? আবু উবাইদাহ্‌ (রাযিঃ) বললেন, হে আমীরুল- মু'মিনীন, সেই নিদ্রালয় (কবর) পর্যপ্ত এ’ দিয়েই আমি পৌছতে পারবো। হযরত সুফ্‌ইয়ান (রহঃ) বলেন, তোমার দেহের খোরাক দুনিয়া থেকে হযরত হাসান বসরী (রহঃ) বলেন, আল্লাহ্র কসম, বনী ইসরাঈল যে আল্লাহ্র উপর আবার মূর্তিপুজায় লিপ্ত হয়েছিল তার একমাত্র কারণ ছিল দুনিয়ার মহব্বত হযরত ওয়াহ্‌ব (রহঃ) বলেন, আমি কোন কিতাবে পড়েছি যে, দুনিয়া জ্ঞানীদের জন্য গণীমত, জাহেলদের জন্য গাফলতের সামান, দুনিয়া হতে বের না হওয়া পর্যন্ত তারা দুনিয়াকে চিনতে পারে না। সেদিন বুঝবে এবং আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে, কিন্ত তা আর হবে না। হযরত লোকমান (আঃ) তীর পুত্রকে বলেছিলেন, হে বৎস! যেদিন তুমি দুনিয়াতে এসেছ সেদিন থেকেই দুনিয়াকে পিছনে ফেলতে শুরু করেছ এবং আখেরাতের দিকে অগ্রসর হচ্ছ। তাই, যে ঘরের দিকে তুমি অগ্রসর হচ্ছ সে ঘর তোমার নিকটবর্তী। আর দুনিয়ার ঘর সেই তুলনায় অবশ্যই দূরবর্তী। (কথাটা মনে রেখো, ধ্যানে রেখো)। সাঈদ ইবনে মাসউদ (রহঃ) বলেন, যখন দেখতে পাও:যে, কোন বান্দার দুনিয়া বেড়ে যাচ্ছে ও আখেরাত কমে যাচ্ছে আর সে এতে সস্তষ্ট_বুঝবে যে, সে ধোকায় পড়েছে, অজ্ঞাতসারে আপন চেহারাকেই সে খেলার বস্তু বানিয়েছে। হযরত আমর ইবনুল-আছু রাযিঃ) একবার মিমষ্বরে বসে বলেন, আল্লাহ্র কসম, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে বর্জন করে চলেছেন সে জিনিসের প্রতি তোমাদের মত এত মদমত্ত হতে আর কাউকে দেখিনি। তাঁর উপর তিনটি দিনও কখনও এভাবে অতিবাহিত হয়নি যখন সুখের চাইতে কষ্টের মাত্রা বেশী ছিল না। হযরত হাসান (রহঃ) একদা এ আয়াত পাঠ করলেন ৪ OE SE PE CETE www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।