ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

২৬৮ একত্রিত হয়। অতঃপর একটি বিজয়ী হলে আর একটি তার অনুগত দাসে পরিণত হয়। মালেক ইবনে দীনার (রহঃ) বলেছেন, ‘তুমি যে পরিমাণ দুনিয়ার চিন্তায় পড়বে, সেই পরিমাণ আখেরাতের চিন্তা তোমার দিল হতে বের হয়ে যাবে। আসলে এটি হযরত আলী (রাষিঃ)-এর কথারই ভিন্ন অভিব্যক্তি। তিনি বলেছেন, দুনিয়া ও আখেরাত হলো জোড়া-সতীন। যে পরিমাণ একজনের প্রতি সস্তষ্ট হবে, সেই পরিমাণ আর একজন থেকে বঞ্চিত হবে। হযরত হাসান বসরী (রহঃ) বলেন, আল্লাহ্‌র কসম, আমি এমন লোকদের দেখেছি যাদের চোখে এই দুনিয়া দু’পায়ে দলিত মাটির চেয়েও তুচ্ছ ছিল। তারা চিন্তাও করতেন না যে, দুনিয়া নামক সূর্যটা উদয় হলো না অস্ত গেলো। এদিকে এলো না সেদিকে গেলো। এক ব্যক্তি হযরত হাসান বসরী (রহঃ)-কে বললো, আল্লাহ্‌ পাক এক ব্যক্তিকে সম্পদশালী করেছেন। সে এঁ সম্পদ হতে দান-খয়রাত করে, আত্মীয়-স্বজনকেও দেয়। এ অবস্থায় এ সম্পদ দিয়ে সুখের জীবন-যাপন কি তার জন্য উচিত হবে? তিনি বললেন, না। সে যদি সমগ্র দুনিয়ার মালিক হয় তবুও জীবন রক্ষার পরিমাণই সে খরচ করবে। বাকী সব তার ‘অভাবের দিনের’ ক্কিয়ামতের জন্য জমা করবে। হযরত ফ্যাইল (রহঃ) বলেন, দুনিয়াকে যদি অত্যন্ত সজ্জিত-সুশোভিত করেও আমার কাছে পেশ করা হয় এবং তা পুরাপুরি হালালও হয়, এমনকি আখেরাতে এর কোন হিসাবও না নেওয়া হয় তবুও আমি তাকে তদ্রপ ঘৃণা করবো যেরূপ তোমরা কোন মুদা জানোয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় ঘৃণায় নাক চেপে ধর এবং কাপড় বাচিয়ে দ্রুত সরে যাও। বর্ণিত আছে, হযরত উমর (রাযিঃ) যখন শাম দেশে গমন করলেন, হযরত আবু উবাইদাহ্‌ ইব্‌নুল জারৃরাহ্‌ রাযিঃ) তাকে এগিয়ে নিতে এলেন। তিনি একটি উটের উপর সওয়ার ছিলেন যার লাগাম ছিল একটি রশি। অতঃপর তাদের মধ্যে সালাম-কালাম ও কুশল বিনিময় শেষে তিনি হযরত আবু উবাইদার গৃহে তশরীফ নিলেন। ঘরের ভিতর একটি তলোয়ার, একখানা ঢাল ও একটি হাওদা ছাড়া আর কোন সামানই তিনি পেলেন না। বললেন, হে আবূ উবাইদাহ্‌ ! কিছু সামানও তো তৈরী করে নিতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।