FE bdis Lb WAt id চির-অধিবাসী হবার আশা পোষণ কর তাহলে জাহান্নাম থেকে নির্ভয় হওয়া তোমার উচিত হবে না! হযরত আবুূ-উমামা বাহেলী (রহঃ) বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসাবে আবির্ভূত হলেন, ইবলীসের লশকরেরা তার নিকট আগমন করে আরজ করলো, হুযূর, একজন নবী এসেছেন, নতুন এক উষ্মতের আবির্ভাব হয়েছে। ইবলীস বলল, তারা দুনিয়াকে মহব্বত করে? লশকরেরা বলল, স্বী হা। ইবলীস বলল, তারা যদি দুনিয়াকে মহব্বত করে তবে মূর্তি পূজা না করলেও আমার কোন পরোয়া নাই। আমি প্রত্যহ সকাল-সম্ধ্যায় তিনটি বিষয় নিয়ে তাদের মধ্যে তৎপরতা চালাবো $ না-হক মাল উপার্জন ও ভক্ষণ করা, না-হক পথে খরচ করা, হক ও ন্যায়সঙ্গত পথে খরচ না করা। এ তিনটি বিষয়ই সকল অপকর্মের উৎস। এক ব্যক্তি হযরত আলী (রাযিঃ)-কে বলল, হে আমীরুল-মু'মিনীন! আমাদেরকে দুনিয়া সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, এমন ঘর সম্পর্কে আমি কি বলবো? যার সুস্থ ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়ে, যারা সেখানে নিশ্চিন্ত থাকে তাদের লজ্জিত হতে হয়, যারা অভাবগ্রস্ত থাকে তাদের পেরেশান হতে হয়, আর যারা ধনী ও স্বনির্ভর তারা বহু সমস্যায় জর্জরিত। দুনিয়ার শাসানো হবে। আর একবার তাকে দুনিয়ার পরিচয় দিতে বলা হলে তিনি বললেন, সংক্ষেপে বলবো না বিস্তারিতভাবে? উত্তর এলো, সংক্ষেপেই বলুন। অতঃপর তিনি বললেন, এর হালালেরও হিসাব হবে এবং হারামের জন্য আযাব হবে। মালেক ইবৃনে দীনার (রহঃ) বলেন, এই যাদুকারিণী দুনিয়া হতে সাবধান থাক, সে আলেমদের অস্তরেও তার যাদুর প্রভাব বিস্তার করে। আবু-সুলাইমান দারানী (রহঃ) বলেন, ‘অস্তরে যদি আখেরাত থাকে তবে দুনিয়া তার বিরুদ্ধে লড়তে আসে। আর অস্তরে যদি দুনিয়া থাকে তবে আখেরাত তার মোকাবেলায় আসে না। কারণ, ‘আখেরাত’ ভদ্র আর দুনিয়া হচ্ছে কমীন ও অভদ্র? কি সাংঘাতিক কথা? ছাইয়ার ইবনুল-হাকাম (রহঃ) আরও সাফ করে বলেছেন £ দুনিয়া আখেরাত উভয়ই অস্তরমাঝে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।