ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

২৬৬ মুকাশাফাতুল-কুলুব হযরত লোকমান (আঃ) তার পুত্রকে বলেছিলেন, হে প্রিয় বৎস! আখেরাতের স্বার্থে তুমি দুনিয়াকে বিক্রি করে দাও। তা’ হলে দুনিয়া-আখেরাত দু’টিতেই তুমি লাভবান হবে। কিন্তু দুনিয়ার স্বার্থে আখেরাতকে বিক্রি করো না। তা'হলে দুনিয়া-আখেরাতে দু’টিতেই ক্ষতিগ্রস্ত হবে। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেছেন, আল্লাহ্‌ পাক দুনিয়াকে তিন ভাগ করেছেন, একভাগ মু’মিনের জন্য, একভাগ মুনাফিকের জন্য, একভাগ কাফেরের জন্য। তাই, মু'মিন নিজের সম্বল সংগ্রহে ব্যস্ত, মুনাফিক বিলাসের মোহগ্ৰস্ত, আর কাফেরগোষ্ঠী ভোগে মত্ত। জনৈক বুযুর্গ বলেন, দুনিয়া মুর্দা লাশ। তাই, যে দুনিয়ার কোন অংশ চায়, সে যেন নিজেকে কুকুরদের সমাজভুক্ত থাকার জন্য প্রস্তুত রাখে। এ সম্পর্কেই বলা হয়েছে £ ‘হে দুনিয়ার সাথে বিবাহের প্রস্তাবকারী! এ প্রস্তাব হতে ফিরে আসাতেই তোমার মঙ্গল। যাকে তুমি আপন বিবাহবন্ধনে আবদ্ধ করতে চাও, সে যে বড় গাদ্দার। বিবাহের অনতি পরেই তোমার জীবনে শোকের ছায়া নেমে আসবে! হযরত আবু-দার্দা (রাযিঃ) বলেন, দুনিয়া যে আল্লাহ্র কাছে নিকৃষ্ট তার অন্যতম কারণ এই যে, আল্লাহ্র যত না-ফরমানী এ দুনিয়াতেই সংঘটিত হয়। আল্লাহ্‌র কাছে কিছু পেতে হলে দুনিয়াকে বর্জন করতেই হবে এ সম্পর্কেই বলা হয়েছে £? ‘কোন বুদ্ধিমান যদি দুনিয়াকে পরীক্ষা করে দেখে, তা’হলে স্পষ্টতঃই বুঝতে পারবে যে, দুনিয়া তার পক্ষে বন্ধুর লেবাসে শত্রু বৈ কিছু নয়৷’ আরও বলা হয়েছে £ ‘রাতের প্রথমাংশে সুখনিদ্রায় মগ্ন হে ব্যক্তি! বিপদ কখনও ভোররাতেও কিন্তু অবতীর্ণ হয়।’ দিন-রাতের গমনাগমন এশ্বর্যশালী বহু জাতি-গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিয়েছে’ ‘সময়ের পরিবর্তনধারা কত রাজা-বাদশাকে ধ্বংস করে দিয়েছে, যারা কখনও উন্নতি-অবনতির বড় হোতা, ভাঙ্গা-গড়ার অগ্রজ নেতা ছিল। ‘ধ্বংসশীল দুনিয়ার সাথে আলিঙ্গনকারী হে মানুষ, যে দুনিয়ায় তুমি আজ সকালে কোথাও আছ তো সন্ধ্যাবেলোা অন্য কোথাও’ ‘কেন তুমি দুনিয়ার সাথে আলিঙ্গন করা বর্জন কর না। তবে তো তুমি জান্নাতভুল-ফেরদাউসে আজনম কুমারী হুরদের সাথে আলিঙ্গনাবদ্ধ হবার সৌভাগ্য লাভ করতে। ‘তুমি যদি জান্নাতুল-খুল্‌দের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।