যুকাশাফাতুল-ক্লব a হযরত ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, প্রতিটি মানুষই মেহমান, আর তার মালও ধারকৃত। মেহমানকে বিদায় হতে হবে। ধারকৃত মালও মালিকের হাতেই ফেরত যাবে। এ সম্পর্কে বলা হয়েছে £ Pur? dy PL Tur eS Pd A MEd 452353 LAY Jn Ls BS Lt EE ‘মাল ও আত্মীয়-স্বজন সবই আমানত। আর আমানত অতি অবশ্যই ফেরত দিতে হয়! হযরত রার্বেআ (রহঃ) তার কতিপয় শাগরেদকে দেখতে পেলেন, তারা দুনিয়া প্রসঙ্গে আলোচনা করছেন এবং দুনিয়ার প্রতি ঘৃণা প্রকাশ করছেন। তিনি বললেন, হে, তোমরা চুপ কর, দুনিয়ার আলোচনা বন্ধ কর। দুনিয়ার প্রতি কোন গুরুত্ববোধ যদি তোমাদের অস্তরে না থাকতো, তা’ হলে দুনিয়া সম্পর্কে এত বেশী আলোচনাও করতে না। যে যাকে ভালবাসে, তার কথা বেশী বেশী মুখে আসে। হযরত ইবরাহীম ইবনে আদৃহাম (রহঃ)-কে জিজ্ঞাসা করা হলো যে, আপনি কেমন আছেন? তিনি বললেন $ ‘আমরা নিজেদের দ্বীনকে ছিড়ে টুকরো টুকরো করে তদ্দারা দুনিয়ার :দেহে তালি দিচ্ছি। এতে আমাদের দ্বীনও ধ্বংস হচ্ছে, তালিযুক্ত দুনিয়াও ধ্বংস হচ্ছে। তাই, বড় ভাগ্যবান সেই বান্দা, যে তার পালনকর্তা আল্লাহ্কে সবকিছুর উপর প্রাধান্য দিয়েছে এবং আল্লাহ্র সস্তষ্টির প্রত্যাশায় দুনিয়াকে কোরবান করেছে’ এ সম্পর্কে আরও বলা হয়েছে £ ‘আমি দেখেছি, দুনিয়া অন্বেষণকারী যত দীর্ঘজীবনই লাভ করুক এবং যত আরাম ও সুখের প্রাচূর্যই গড়ে তুলুক না কেন, তার অবস্থা ঠিক এ ব্যক্তিরই মত যে কোন মযবুত ইমারত নিমণি করেছে। যখনই সে তার প্রাসাদে আরোহণ করলো, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেলো। আরও কেউ বলেছেন ঃ ‘ধর, দুনিয়া যদি আপনাতেই তোমার কাছে ধরা দেয়, একদিন কি তা তোমাকে ছেড়ে যাবে না? ওরে, দুনিয়া হলো ছায়ার মত। কিছুক্ষণ তোমাকে ছায়াদান করে হঠাৎ ঘোষণা করবে যে, আমি চললাম’ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।