ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

২৬৪ যুকাশাফাতুল-কুলুব গযবগ্রস্ত। কারণ, তা কেবল অযোগ্যদেরই হস্তগত হয়। তোমরা কি বিষয়টা লক্ষ্য কর না? সুলাইমান দারানী (রহঃ) বলেন £$ দুনিয়ার মহববতে পড়ে যে দুনিয়া হাসিলের চেষ্টা করে, যত পাবে ততই আরও দুনিয়া লাভের মোহগ্ৰস্ত হবে। অনুরূপ যে আখেরাতের মহব্বতে আখেরাত চায়, আখেরাতের পথে তার যতই অগ্রগতি সাধিত হবে ততই তার আগ্রহ ও চেষ্টার তীব্রতা আরও বেড়ে যাবে। তাই, না এইটির কোন শেষ আছে, না সেইটির কোন শেষ আছে। এক ব্যক্তি আবু হাযেম (রহঃ)-কে বলল, হুযূর! আমি তো দুনিয়ার মোহে আক্রান্ত ; অথচ দুনিয়া আমার বাড়ী নয়। তিনি বললেন, ‘দেখ, আল্লাহ্‌ পাক তোমাকে যা-কিছু দান করেছেন, তার হালালটুকুই তুমি গ্রহণ কর এবং ন্যায়সঙ্গতভাবে তা’ খরচ কর। তা’ হলে দুনিয়ার মোহ তোমার কোন ক্ষতি করতে পারবে না।’ এভাবে জবাব দানের কারণ এই যে, এতটুকুর জন্যও যদি তাকে শাসাতেন তা’ হলে তার উপর এতটা চাপ পড়তো যে, দুনিয়ার প্রতি চরম অতিষ্ঠতা পয়দা হয়ে দুনিয়া হতে বের হয়ে যাওয়ার পথ খুঁজতে শুরু করতো। ইয়াহ্‌ইয়া বিন মু'আয (রহঃ) বলেন, দুনিয়া শয়তানের দোকান। সে দোকান থেকে কিছু চুরি করো না। অন্যথা তার মালের সন্ধানে এসে তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। হযরত ফ্যাইল (রহঃ) বলেন, দুনিয়া যদি স্বর্ণেরও হতো যা ধ্বংস হয়ে যাবে, আর আখেরাত যদি মাটির ঢেলাও হতো যা চিরদিন থাকবে, তা’হলে ধ্বংসশীল স্বর্ণের পরিবর্তে চিরস্থায়ী মাটির ঢেলা গ্রহণই হতো আমার যথোচিত কর্তব্য। অথচ, আজ আমরা চিরস্থায়ী স্বর্ণের পরিবর্তে ধ্বংসশীল মাটির চেলাই তুলে নিচ্ছি। কি হবে আমাদের অবস্থা? আবু হাযেম (রহঃ) বলেন, দুনিয়ার ব্যাপারে তোমরা সাবধান থাক। কারণ, আমার কাছে এইমর্মে একটি রেওয়ায়াত পৌছেছে যে, কেউ যদি দুনিয়াকে বড় জানে, তা’ হলে কাল ক্রিয়ামতের মাঠে তাকে হাযির করা হবে এবং বলা হবে £ আল্লাহ্‌ যাকে ঘৃণা করতেন এই লোকটা তাকে বড় বলে জানতো। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।