যুকাশাফাতুল-কুলুব ২৬৩ কোন জ্ঞানী ব্যক্তি বলেছেন, আজ তুমি জগতের যে বস্তুর মালিক হচ্ছো, লক্ষ্য কর, তোমার পূর্বে অন্য কেউ এর মালিক ছিল, তোমার পরেও অন্য কেউ এর মালিক হবে। তোমার বলতে দুনিয়াতে শুধু রাতের এক বেলা খানা ও দিনের এক বেলা খানা ছাড়া আর কিছুই নাই। তাই, মাত্র এক গ্রাস খাবারের জন্য নিজেকে তুমি ধ্বংস করে ফেলো না। রোযাদারের খানা-পানির মত তুমি দুনিয়া ত্যাগের রোযা রাখ এবং আখেরাতে গিয়ে ইফতার করো। দুনিয়ার মূলধন হলো খাহেশাত, কামনা-বাসনা। এর লভ্যাংশ হলো জাহান্নাম। জনৈক রাহেবকে জিজ্ঞাসা করা হলো যে, যমানাকে আপনি কেমন মনে করেন? তিনি বললেন, যমানা মানবদেহকে পুরানো করে দেয়, নতুন নতুন সরিয়ে রাখে। প্রশ্ন করা হলো, তা’ হলে যমানার লোকদের সম্পর্কে আপনার কি মস্তব্য? তিনি বললেন, সাফল্য অর্জনকারীরা ক্লান্ত হয়ে পড়েছে আর ব্যর্থকামীরা কষ্টকর পরিশ্রমে লিপ্ত আছে। জনৈক বুযুর্গ এ কথাটাই বলেছেন এ ভাবে £$ “দুনিয়ার. কিছু সুখ সুবিধার জন্য যাকে আজ তুমি পঞ্চমুখ দেখতে পাচ্ছ, অচিরেই দেখতে পাবে, সেই ব্যক্তিটাই দুনিয়াকে কিরূপ গাল- মন্দ করছে। দুনিয়া হাসিলে যে ব্যর্থ হয়েছে, সে শুধুই আক্ষেপ করতে থাকে। আর দুনিয়া যাকে ধরা দিয়েছে, অস্তহীন :চিত্তা-ভাবনা তাকে গ্রাস করেছে। | কোন জ্ঞানীজন বলেছেন, এক সময় দুনিয়া ছিল কিন্তু আমি ছিলাম না। আবার এক সময় দুনিয়াও যাবে, আমিও থাকবো না। তাই, দুনিয়াতে আমি মন লাগাবো না। কারণ, দুনিয়ার সুখ-শাস্তি ক্ষণস্থায়ী, এর স্বচ্ছ বস্তুটাও ময়লাযুক্ত। দুনিয়াবাসীরা খোদ দুনিয়ার পক্ষ হতেই বহু আশংকাগ্নস্ত। হয়তঃ প্রাপ্ত নে'আমত হারানের কিংবা কোন অজানা বিপদে আক্রান্ত হবার কিংবা মৃত্যুর কোলে ঢলে পড়ার আশংকা সর্বক্ষণ! জনৈক জ্ঞানী বলেছেন, দুনিয়ার একটা দোষ এই যে, সে কোন হকদারকেই তার আসল প্রাপ্য আদায় করে দেয় না। হয়ত প্রাপ্যের চাইতে কম দিবে অথবা ক্ষমতারও বেশী ঘাড়ে চাপিয়ে দিবে। সুফিয়ান সওরী (রহঃ) বলেন, দুনিয়ার তাবৎ ভোগ্য বস্তুনিচয় যেন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।