ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশাফাতুল-কুলব ২৬১ যথেষ্ট। তোমরা যদি সেই দৌোলত খোজ কর যা আল্লাহ্র কাছে রয়েছে তবে খুব সহজেই তা’ লাভ করতে পার। আমি আমার জন্য এবং তোমাদের জন্য আল্লাহ্র সাহায্য প্রার্থনা করি। হযরত ঈসা (আঃ) বলেছিলেন £ হে আমার বন্ধুগণ! তোমরা দ্বীনকে সুস্থ ও নিরাপদ রেখে দুনিয়ার সামান্য অংশের উপর সস্তষ্ট থাক, যেভাবে দুনিয়াদারেরা তাদের দুনিয়াদারীকে সুস্থ ও নিরাপদ রেখে দ্বীনের সামান্য অংশ নিয়ে সম্তষ্ট রয়েছে। জনৈক বুযুর্গ বলেছেন ঃ দুনিয়ার রাজা-বাদশা, আমীর-উমরারা সামান্য কিছু দ্বীনদারী নিয়েই তুষ্ট, অথচ জাগতিক সুখ-সম্ভোগের বেলায় তো তাদের অল্পের উপর তুষ্ট থাকতে দেখলাম না। অতএব, হে খোদাপ্রেমিক! যেভাবে ওরা দ্বীনের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করে দুনিয়াকে আঁকড়ে ধরেছে, তুমিও তদ্রুপ ওদের দুনিয়াকে তাচ্ছিল্যভরে দূরে নিক্ষেপ করে দিয়ে দ্বীনকে আকড়ে ধর। হযরত ঈসা (আঃ) বলেছেন $ হে দুনিয়ার ভিক্ষুক! তুমি নেক হতে চেষ্টা কর। আর নেক হতে হলে তুমি দুনিয়া ত্যাগ কর। আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমাদের কাছে ‘দুনিয়া’ আসবে এবং তা তোমাদের ঈমানকে সম্পূর্ণ খেয়ে ফেলবে যেভাবে আগুন শুকনো কাষ্ঠকে :খেয়ে সাবাড় করে। আল্লাহ্‌ পাক হযরত মূসা (আঃ)-কে ওহীযোগে বলেছিলেন, হে মূসা! দুনিয়ার মহববতে জড়িয়ে পড়ো না। কারণ, এর চাইতে জঘন্য পাপ আর নাই। একবার হযরত মূসা (আঃ) কোথাও যাওয়ার পথে জনৈক ব্যক্তিকে কাঁদতে দেখলেন। আবার ফিরার সময়ও অনুরূপ ক্রন্দনর্ত দেখতে পেলেন। হযরত মুসা (আঃ) বললেন $ পরওয়ারদেগার! তোমার বান্দা তোমার ভয়ে কাঁদছে। আল্লাহ্‌ পাক বললেন £ হে ইবনে ইমরান! তার চোখের পানির সঙ্গে তার মগজও যদি গলে গলে প্রবাহিত হয় এবং মুনাজাতে হাত তুলে রাখতে রাখতে হত্তদ্ধয় যদি সম্পূর্ণ অকেজোও হয়ে যায় ; তবু তাকে ক্ষমা করবো না যতক্ষণ সে দুনিয়াকে মহব্বত করবে। হযরত আলী (রাযিঃ) বলেন, যে-ব্যক্তি ছয়টি গুণের অধিকারী হবে, জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির আর কোনও পথ তাকে খুঁজতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।