7 Sls sh eb জীবনের সবকিছুর উপর নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তার করে। যদি এই প্রশ্ন তোল যে নগদের প্রতি আকর্ষণ স্বভাবতই প্রবল থাকে ; তা’ হলে বলবো, তোমরা দুনিয়ার বহু নগদ স্বার্থকে কোন বিলম্বিত স্বার্থের জন্য জলাঞ্জলি দিচ্ছো, পরপস্ত সেজন্য কঠিন পরিশ্রমও করে চলেছো। অথচ, এত প্রচেষ্টা সত্বেও তা তোমাদের হাতে আসার নিশ্চয়তা থাকে না। এ-তো ভ্ববলস্ত সত্য! তাই বড়ই নিকৃষ্ট সমাজ তোমরা, আজও তোমরা তোমাদের ঈমানকে বলিষ্ঠ ও যৌবন-প্রাপ্ত করতে পার নাই। আর যদি তোমরা নবী করীম সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম-এর আনীত দ্বীন সম্পর্কেই সন্দেহের শিকার ' হয়ে গিয়ে থাক তা’ হলে আস, তোমাদের সেই নূর ও আলোকোজ্জ্বল পথ দেখিয়ে দিই যা তোমরা আস্তরিকভাবে মানতে বাধ্য হবে। তোমরা এতটা নির্বোধ নও যে, তোমাদের নির্দোষ কিংবা দায়িত্বমুক্ত বলা যেতে পারে। দুনিয়ার কার্যাবলীর ক্ষেত্রে তো তোমরা পাকা বুদ্ধির পরিচয় পেশ কর। সেক্ষেত্রে তো কোন অসাবধানতা বা নির্বুদ্ধিতা প্রকাশ পায় না। কি আশ্চর্য! দুনিয়ার সামান্য অৎশ লাভেও তোমরা উল্লাসে ফেটে পড় আর সামান্য ক্ষতির জন্য দুঃখিত হও এবং তা তোমাদের চোখে মুখে, কথা- বার্তায়ও ফুটে উঠে। নিজেদেরকে বড় বিপদগ্রস্ত বলে চিৎকার শুরু করে দাও। অথচ তোমাদের অধিকাংশরাই দ্বীনের প্রায় সবকিছুই বিসর্জন দিয়েছে। কিন্ত কই, তাদের চেহারায় বা হাল-অবস্থায় কোন বিষন্নভাব দেখা যায় না। আমার মনে হয়, আল্লাহ্ পাক তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন। তোমাদের অবস্থা হলো, তোমরা পরস্পর হাসি-মুখে মিলিত হও, কারো সাথে এমন আচার-আচরণ থেকে বিরত থাক যা তার কাছে অপছন্দীয়। যাতে সে তোমার সাথে কোন অবাঞ্ছিত আচরণ না করে সেজন্যই তুমি অনুরপ কর, অথচ, হিংসা-বিদ্বেষে ভিতরটা ভর্তি হয়ে আছে। তোমাদের কামনা-বাসনার বহর অনেক দীর্ঘ। মৃত্যুকে সম্পূর্ণ ভুলে বসেছ। মন চায়, আল্লাহ্ পাক আমাকে তোমাদের থেকে মুক্ত করেন এবং যাদের দীদারের জন্য আমি পাগলপারা, তাদের কাছে যেন আমাকে পৌচিয়ে দেন। যদি না। আমার যা বলার ছিল আমি তা’ বলে গেলাম ; সদিচ্ছা থাকলে এটুকুই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।