ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

FE lk ah Wk bi যেওনা। লোকেরা হযরত ঈসা (আঃ)-কে বলেছিল যে, আপনি আমাদিগকে এমন একটা ইলম শিখিয়ে দিন যার ফলে আল্লাহ্‌ পাক আমাদের মহব্বত করবেন। তিনি উত্তর দিলেন, দুনিয়াকে ঘৃণা কর তা’ হলে আল্লাহ্‌ তোমাদের ভালবাসবেন। হযরত আবূ-দারদা (রায়িঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যা আমি জানি তা যদি তোমরা জানতে তা’ হলে তোমরা কম হাসতে, বেশী বেশী কাঁদতে এবং দুনিয়া তোমাদের চোখে মূল্যহীন হয়ে যেত ; আখেরাতকে তোমরা সবকিছুর উপর প্রাধান্য দিতে। হযরত আবু-দারদা (রায়িঃ) উক্ত হাদীস শোনানোর পর নিজের পক্ষ থেকে বললেন, যা আমি জানি তা যদি তোমরা জানতে তা’ হলে তোমরা জঙ্গলে গিয়ে আশ্রয় নিতে, নিজেদের জীবনের জন্য অশ্রু ঝরাতে, যাবতীয় সম্পদ-- সেসবের কোন খৌোজ-খবরই নিতে না। কিন্তু, ব্যাপার হলো, দুনিয়ার মোহ- মায়া তোমাদের মন থেকে আখেরাতের চিন্তা-ভাবনা মুছে 'দিয়েছে। ফলে, দুনিয়া তোমাদের প্রভু আর তোমরা তার গোলামে পরিণত হয়েছ। তোমরা যেন আজ নির্বোধদের দলভুক্ত। চতুষ্পদ জস্তরা যেমন পরিণাম চিন্তা করে কোন বিপদজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকে না-_-আজ তোমাদের অনেকের অবস্থা অবিকল সে-রকম। তোমরা একই দ্বীনের অনুসারী হওয়া সত্ত্বেও তোমাদের মাঝে পারস্পরিক ভালবাসা, কল্যাণকামিতা নাই। আসলে তোমাদের অস্তর বড় জঘন্য, সেই জঘন্য মন-মানসিকতাই তোমাদিগকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তোমরা সবাই যদি সৎ ও নেক হয়ে যেতে তা’ হলে অবশ্যই তোমাদের মাঝে সম্প্রীতি গড়ে উঠতো। তোমাদের হলো কি, তোমরা দুনিয়ার ব্যাপারে যেমনটা উদ্দীপিত হও, অন্যদেরও তাতে সহায়তা কর কিন্ত আখেরাতের ব্যাপারে তোমাদের মাঝে সেই উৎসাহ অনুরাগের আদান-প্রদান পরিলক্ষিত হয় না। তোমরা তোমাদের প্রিয়জনদের নসীহত কর না। এটা তোমাদের অন্তরে ঈমানের দূর্বলতা ছাড়া আর কিছু নয়। দুনিয়াতে লাভ-ক্ষতিকে যেরূপ বিশ্বাস কর, আখেরাতের লাভ-ক্ষতি, শাস্তি অশাস্তিকে যদি সে-রকম বিশ্বাস করতে, তা’হলে নিশ্চয়ই তোমরা আখেরাতের কাজের প্রাধান্য দিতে_সবকিছুর উর্ধ্বে জানতে। কারণ, আখেরাতের চেতনা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।