যুকাশাফাতুল-কুলুব ২৫৭ উবাইদাহ্ ইবনুল-জাররাহ্ (রাযিঃ)-কে বাহ্রাইনে প্রেরণ করেছিলেন। তিনি বহু মালামাল সহ বাহ্রাইন থেকে ফিরে আসেন। আনসারগণ এ খবর শুনলেন এবং হুযূরের সঙ্গে ফজরের নামায আদায় করলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের পর তাদের দিকে মুখ করে বসলেন। তিনি তাদের দেখে মৃদু হেসে বললেন, আমার মনে হয় তোমরা শুনেছ যে, আবু- উবাইদাহ্ কিছু নিয়ে এসেছে। তারা বললেন, স্বী-হা, ইয়া রাসূলাল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ! অতঃপর তিনি ইরশাদ করলেন, ঠিক আছে, তোমরা সুসংবাদ গ্রহণ কর এবং আল্লাহ্ যা কিছু দান করেন তার আশা রাখ। কিন্ত, আল্লাহ্র কসম, দারিদ্যবকে আমি তোমাদের জন্য আশংকাজনক মনে করি না। বরৎ আমার ভয় হয় যে, না-জানি তোমাদেরকে দুনিয়ার বিপুল ভাণ্ডারের অধিকারী করে দেওয়া হয়, যেভাবে তোমাদের পূর্ববর্তাদের বেলায় তা’ ঘটেছিল। অতঃপর তোমরা দুনিয়া-কামাইর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে যাও, যেভাবে তারা অবতীর্ণ হয়েছিল। পরিণামে দুনিয়া তোমাদের ধ্বংস করে দেয়, যেভাবে তাদের ধ্বংস করেছিল। হযরত আবূ-সাঈদ খুদরী (রাঃ)-এর বর্ণনা, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ঃ আমি যে-জিনিসটিকে তোমাদের জন্য সর্বাধিক ভীতিপ্রদ মনে করি, তা-হলো, আল্লাহ্ কর্তৃক পৃথিবীর বরকত-ভাণ্ডার খুলে দেওয়া। জিজ্ঞাসা করা হলো, পৃথিবীর বরকত-ভাণ্ডার মানে? তিনি বললেন, দুনিয়ার ধন-সম্পদ। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেদের অস্তরসমূহকে দুনিয়ার ভাবনায় মশগুল রেখো না। দুনিয়া উপার্জন দূরের কথা, দুনিয়ার চিন্তা-ভাবনা থেকেও তিনি নিষেধ করেছেন। হযরত আল্মার বিন সাঈদ (রহঃ) বলেন, হযরত ঈসা (আঃ) এক বস্তির উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ লক্ষ্য করলেন যে, বস্তিবাসীরা ঘরের আঙ্গিনায় ও রাস্তার মধ্যে লাশ হয়ে পড়ে আছে। তিনি বলে উঠলেন ৪ হে আমার হাওয়ারী দল! আল্লাহ্র গযব এদের মৃত্য ঘটিয়েছে। তা’ না- হয়ে যদি অন্য কিছু হতো তা’হলে অবশ্যই তারা দাফনক্ত থাকতো। তারা বললেন, হে রূহুল্লাহ্ ! এদের কি খবর তা’ জানতে আমাদের আগ্রহ। হযরত ঈসা (আঃ) আল্লাহ্র নিকট এ মর্মে দোআ করলেন। আল্লাহ্ পাক ওহী www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।