ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশাফাতুল -কুলুব bl বা দোযখ ছাড়া দ্বিতীয় কোন ঘর-বাড়ী নাই। হযরত ঈসা (আঃ) বলেন, আগুন আর পানি যেমন এক পাত্রে একত্রিত হতে পারে না, তদ্রপ মু'মিনের দিলে দুনিয়া ও আখেরাতের মহব্বতও সমান শিকড় গাড়তে পারে না। বর্ণিত আছে, হযরত জিব্‌রাঈল (আঃ) হযরত নৃহ্‌ (আঃ)-কে বলেছিলেন, নবীকুলের মধ্যে সর্বাধিক দীর্ঘজীবি হে নবী! দুনিয়াকে আপনি কেমন পেলেন? তিনি বললেন, যেমন অনেকগুলো দরজাবিশিষ্ট একটা ঘরঁ-যার এক দরজা দিয়ে প্রবেশ করে আর এক দরজা দিয়ে বের হয়ে গেলাম। কেউ হযরত ঈসা (আঃ)-কে বলেছিল, থাকার একটা ঘর বানিয়ে নিন না। তিনি জবাব দিলেন, আমার পূর্ববর্তীরা যে ঘর বানিয়ে রেখে গেছে, আমার জন্য যথেষ্ট। হযরত হাসান (রহঃ) থেকে বর্ণিত আছে, একদা রাসূলাল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে আগমন করলেন। বললেন, তোমরা কি চাও যে, তোমাদের অন্ধত্ব দূর হয়ে তোমরা চক্ষুষ্মান হয়ে যাও? মনে রেখো, যে যে-পরিমাণ দুনিয়ার মোহগ্ৰস্ত হয় এবং দীর্ঘ আশা পোষণ করে, আল্লাহ্‌ পাক সে-অনুযায়ী তার দিলকে অন্ধ করে দেন। আর যে দুনিয়া- বিমুখ হয় এবং আশাকে স্বল্প ও সংযত রাখে, আল্লাহ্‌ পাক তাকে শিক্ষা করা ছাড়াই ইলম্‌ দান করেন, কারো বাতলানো ছাড়াই হিদায়তের সরল পথ-প্রাপ্ত করেন। মনে রেখো, তোমাদের পর এমন কিছু লোকের জন্ম হবে যাদের রাজত্ব হবে হত্যা ও অত্যাচারের রাজত্ব। গর্ব ও কাপণ্যই হবে তাদের বড় সম্পদ ; মনের কু-পরামর্শাদির অনুসরণই হবে তাদের ‘ভালবাসা’। মনে রেখো, কেউ যদি সেই যমানা পাও তবে ধনবান হওয়ার ক্ষমতা সত্বেও দারিদ্্য নিয়েই ছবর করবে। অসংৎদের সাথে মহব্বতের ক্ষমতা থাকলেও তাদের প্রতি ঘৃণা পোষণকেই মেনে নিও, পরাক্রমের ক্ষমতা সত্ত্বেও দূর্বল থাকাই মেনে নিও। আল্লাহ্‌র সস্তষ্টি অর্জনই যদি হয় এ সবকিছুর একমাত্র উদ্দেশ্য, তা’ হলে আল্লাহ্‌ পাক তাকে পঞ্চাশ সিদ্দীকিনের বরাবর ছওয়াব দান করবেন। বর্ণিত আছে, একদা মেঘের গর্জন ও বজ্বপাতসহ প্রচণ্ড বৃষ্টিপাত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।