k Rdslh sk bit bs Ea তুমি তাদের শোভা-সৌন্দর্য ছিলে। কিন্ত, আমি তাদের অস্তরে তোমার প্রতি ঘৃণাবোধ সৃষ্টি করেছি, তাদেরকে তোমা থেকে দূরে রেখেছি। ঘৃণ্য ও ধ্বংসশীল বস্তুনিচয়ের মধ্যে তোমাকেই আমি সর্বাধিক নিকৃষ্ট করে সৃষ্টি করেছি। আমার ফয়সালা এই যে, তুমি কারো জন্য চিরস্থায়ী হবে না এবং কেউ তোমার চিরসাথী হবে না ; চাই দুনিয়াদার লোকেরা যত কাপণ্য-কঞ্জুসীই করুক না কেন। আর যাদের হৃদয় সত্য, খাটিত্ব, সত্যের উপর মজবুতি ও অবিচলতা এবং আল্লাহ্র প্রতি সন্তষ্টির দৌলতে পরিপূর্ণ, সেই নেক্-মানবদের প্রতি আমার সুসংবাদ। তাদের জন্য আমার অন্যতম পুরস্কার এই যে, কবর হতে উত্থানকালে তাদের সম্মুখে থাকবে নূর ও জ্যোতি এবং ফেরেশতাগণ চতুর্দিক হতে তাদের বেষ্টন করে রাখবে। এভাবে তাদেরকে আমার ‘রহমত’ পর্যন্ত পৌছিয়ে দিবেঁ-অস্তরে যে রহমতের তারা আশা পোষণ করছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ্ পাক দুনিয়াকে সৃষ্টি করার পর তা আকাশ ও পৃথিবীর মাঝখানে ঝুলস্ত ছিল। আল্লাহ্ পাক তার প্রতি আদোৌ দৃষ্টিপাত করেন নাই। কিয়ামতের দিন সে আল্লাহ্কে বলবে ৪ হে মহান প্রতিপালক! আপনার ওলীদিগের মধ্যে আমার কিছু অৎশ বিতরণের জন্য আজ আমায় অনুমতি দিন। আল্লাহ্ বলবেন, ওরে নিকৃষ্ট, তাদেরকে তোর মত নিকৃষ্টের কিছু অংশ দিতে দুনিয়াতেই: আমি রাজী ছিলাম না। আজ (ওদের পরম ইয্যত ও পুরস্কার দিবসে) কিভাবে তাতে আমি সম্মত হতে পারি? বর্ণিত আছে, হযরত আদম (আঃ) যখন নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তখন তার পেটের ভিতর মল নিঃসারণের জন্য মোড় দিয়ে উঠে। এ ক্রুটি বেহেশতের বৃক্ষরাজির মধ্যে অন্য কোনটিতে ছিল না। বস্তুতঃ এজন্যই নিষেধ করা হয়েছিল। যাক, হযরত আদম (আঃ) তখন বেহেশতের মধ্যে এদিক- সেদিক ছুটাছুটি করতে লাগলেন। আল্লাহ্ পাক জনৈক ফেরেশৃতাকে বললেন, আদমকে জিজ্ঞাসা করে দেখ, সে চায় কি? তিনি জবাব দিলেন, কষ্টদায়ক গলীয বাইরে নিক্ষেপ করতে চাই। আল্লাহ্ পাক ফেরেশৃতাকে বললেন, জিজ্ঞাসা কর, কোথায় ফেলতে চায়, ফরাশের উপর না পালংকের উপর? নাকি নহরের মাঝে না বৃক্ষের ছায়ায়? এ কাজের উপযুক্ত কোন স্থান আছে বেহেশতের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।