২৫২ যুকাশাফাতুল-কুলুব তিনি আরও বলেন ৪ #1 eB SETAE IE ‘দুনিয়াই সবচে বড় ফিকির_এই অবস্থায় যার সকাল হয়_ তার (ভালাইর) কোন যিম্মাদারী আল্লাহ্র উপর থাকে না। আল্লাহ্ পাক চারটি জিনিসকে তার অস্তরের আবশ্যিক অনুসঙ্গ করে দেন $£ এমন পেরেশানী যা থেকে কখনও নিষ্কৃতি মিলে না, এমন ব্যস্ততা যদ্দরুণ কখনও ফুরসৎ মিলে না, এমন অভাব-অনটন যা তাকে সচ্ছলতার মুখ দেখতে দেয় না, এমন আশা যা কোনদিন পুরা হয় না! হযরত আবুৃ-হুরায়রাহ্ (রাযিঃ) বলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন £ঃ হে আবূ-হুরায়রাহ্! আমি কি তোমাকে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা আছে__সব দেখিয়ে দিবো? আমি বললাম, স্বী-হা, ইয়া রাসূলাল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তিনি আমার হাত ধরে আমাকে মদীনার এক উপত্যকায় নিয়ে গেলেন-_যেখানে আবর্জনার একটা স্বূপ পড়েছিল। তা ছিল মাথার খুপরি, পচা-গলিজ, পুরনো- জীর্ণ বস্ত্রখগু ও কঙ্কালের স্তূপ । বললেন, হে৷ আবু-হুরায়রাহ্ ! এই খুপরিগুলোও তোমাদের মত কত লালসা, কত রকমের আশা পোষণ করতো। আজ দেখ, তা হাভ্ডিসার হয়ে পড়ে আছে। তাদের চামড়াগুলো খাক হয়ে গেছে। এই যে ময়লার ডিপো দেখছো, এ হলো তোমাদের উদরের খাদ্যসমূহ, যা তোমরা বিভিন্ন জায়গা হতে উপার্জন করেছিলে এবং উদরে ভরেছিলে। কিন্তু পেট সেগুলো বাইরে ঢেলে দিয়েছে। মানুষ আজ তাদের দেখে ঘৃণা করছে। আর এই জীর্ণ বস্ত্ৰখণ্ড হচ্ছে তোমাদের পোশাক-আশাক যা তোমাদের দেহের শোভা ছিল। আজ তা বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে ককঙ্কালগুলো, এ সেই কঙ্কাল যার উপর ভর করে শহর- বন্দর চষে বেড়াচ্ছিলে। দুনিয়ার পরিণতির জন্য কারো যদি কাদতে ইচ্ছা হয়, তবে এ করুণ দশা দেখে সত্যি কাদা উচিত বর্ণনাকারী বলেন, হুযুরের এ কথা শ্রবণে আমাদের মধ্যে কান্নার রোল পড়ে গেলো। দাউদ ইবনে হেলাল (রহঃ) বলেন, ইব্রাহীমী সহীফাসমূহে লেখা ছিল ঃ হে দুনিয়া! দেখ, নেক মানবদের চোখে তুমি কত মূল্যহীন, অথচ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।