অধ্যায় $৪ ৩১ দুনিয়ার অপকারিতা ও দুনিয়াত্যাগ দুনিয়ার অপকারিতা ও অসারতা সম্পর্কে পবিত্র কুরআনে বহুসংখ্যক আয়াত রয়েছে। কুরআন মজীদের বৃহত্তর অংশে দুনিয়ার তুচ্ছতা ও অপকারিতার কথাই আলোচিত হয়েছে। উদ্দেশ্য, বান্দাদিগকে দুনিয়ার প্রতি নিরুৎসাহিত ও আখেরাতের প্রতি আকৃষ্ট করা। বরং তা-ই ছিল সমস্ত নবী-রসূলের আগমনেরও উদ্দেশ্য। পবিত্র কুরআনের এতদসম্পর্কিত দলীলসমূহ সুস্পষ্ট । তাই, বর্ণনা করার বিশেষ প্রয়োজন নাই। তবে এখানে আমরা কিছু সংখ্যক হাদীস উদ্ধৃত করছি। বর্ণিত আছে,--রাসূলাল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মরা বকরীর পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের ধারণা কি এই যে,--এ বকরীর মালিকের দৃষ্টিতে এটি মূল্যহীন ছিলো? তারা বললেন, মূল্যহীন ও অপদার্থ ভেবেই তো দুরে নিক্ষেপ করেছে। হুযুর বললেন, এ আল্লাহ্র কসম যার হাতে আমার প্রাণ, সমগ্র দুনিয়া আল্লাহ্র নিকট এ মৃত বকরীর চেয়েও নিক্ষ্ট। আল্লাহ্র কাছে দুনিয়ার মূল্য যদি মশার ডানা বরাবরও হতো তা’ হলে কোন কাফেরকে তিনি এক ঢোক পানিও পান করতে দিতেন না! হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ? এপ 2 পাপ p22 » = পা 2 প DBL ESS smi As Si ‘দুনিয়া মু’মিনের জন্য জেলখানা গ্রং কাফ়েতের জনয রেহেহ্ছযানা। তিনি আরও বলেছেন ৪ পপ AOI DIA Bor PDP rTP or es 5 UE ORE FE oss SD ‘দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যকার সবকিছু অভিশপ্ত; কেবল ওঁ হিস্যাটুকু ছাড়া যা আল্লাহ্র সাথে সম্পর্কযুক্ত! www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।