ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

যুকাশাফাতুল-কুল্‌ব ২৩৯ আসমানেই রয়েছে বাইতুল-মা'মূর, যার কোণ-চত্ষ্টয়ের একটি লাল ইয়াকুত রত্বের, দ্বিতীয়টি সবুজ পান্না রত্বের, তৃতীয়টি শুভ্র রূপার এবং চতুর্থটি লাল স্বর্ণের তৈরী। বর্ণিত আছে,--“বাইতুল-মা'্মূর মহামূল্য আকীক পাথরে তৈরী। প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা এর তওয়াফ করে। একবার তওয়াফ করে যায়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদের আর সুযোগ হয় না নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য প্রমাণিত যে, যমীন আসমানের তুলনায় অধিক ফযীলত ও শ্ৰেষ্ঠত্বের অধিকারী। কারণ, আসশ্বিয়ায়ে কেরামকে এ থেকেই সৃষ্টি করা হয়েছে এবং এখানেই তাদেরকে সমাধিস্থ করা হয়েছে। আর যমীনের সকল স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে, এ পৃথিবী যা সর্বোচ্চ স্তর। কারণ, এ থেকেই সমগ্র জগতবাসী উপকৃত হয়ে থাকে। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত,__-আকাশমণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে, যে আকাশের ছাদ আল্লাহ্র আরশের সাথে মিলিত। আর আরশের সংলগ্নতার কারণে এখানেই কুরসীর অবস্থান। অনুরূপ, এ আকাশেই প্রোথিত রয়েছে মানবের কল্যাণার্থে সকল নক্ষত্র ও গ্রহ-উপগ্রহ। তবে বড় বড় সাতটি গ্রহ প্রোথিত রয়েছে সপ্ত আকাশে। যথা £ সপ্তম আকাশে রয়েছে শনিগ্রহ, ষষ্ঠ আকাশে রয়েছে বৃহস্পতি, এমনিভাবে পঞ্চম আকাশে মঙ্গলগ্রহ, চতুর্থ আকাশে সূর্য, তৃতীয় আকাশে শুক্র, দ্বিতীয় আকাশে বুধ এবং প্রথম আকাশে চন্দ্র। আল্লাহ্‌ তা'আলার অনুপম কুদরত ও প্রজ্ঞার নিদর্শন হচ্ছে যে, তিনি সপ্ত আকাশকে ধুমকুঞ্জ থেকে সৃষ্টি করেছেন ; অথচ এগুলোর পরস্পরে কোন সামঞ্জস্য ও সাদৃশ্য নাই। অনুরূপ, আকাশ থেকে তিনি বৃষ্টিপাত করে একই পানি দিয়ে বিভিন্ন প্রকার বৃক্ষলতা ও রকমারী ফলমূল সৃষ্টি মিষ্ট, কোনটা টক, কোনটা পানসে ইত্যাদি। পবিত্র কুরআনের ভাষায় ৫ 2» SYS oan Se lean Jans ‘আমি স্বাদে একটিকে অপরটির চাইতে শ্রেষ্ঠত্ব দেই৷’ (রাদ £ 8৪) এমনিভাবে অঞ্চল ভেদে মানুষের বর্ণ বৈষম্য ; কেউ শ্বেতকায়, কেউ কৃষ্ণকায়, কেউ লালচে এবং কেউ হলদেটে। আবার কেউ উৎফুল্ল, কেউ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।