bd মুকাশাফাতুল- কৃলগব সৃষ্টি করলেন এবং সবগুলোকে পৃথক পৃথক অবস্থান দান করলেন। পবিত্র Lala hE EE ss INN Ss LS ‘অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধুমকুঞ্জ " হা-মীম সিজ্দাহ £ ১১) তত্বজ্ঞানীগণ বলেন £ ‘আল্লাহ্ তা'আলা আকাশমগুলীকে ধুমুকুঞ্জ থেকে সৃষ্টি করেছেন ; বাষ্প থেকে নয়। এর কারণ হচ্ছে, ধুম সৃষ্টিগতভাবে শান্ত এবং এর এক অংশ অপর অংশকে উত্তোলিত করে রাখে। পক্ষাস্তরে, বাষ্প সর্বদা বিশৃঙ্খল ও অবিন্যস্ত থাকে। বস্তুতঃ এ সবকিছু আল্লাহ্ রাববুল-আলামীনের অনস্ত মহিমা ও অসীম প্রজ্ঞার অকাট্য দলীল। তারপর আল্লাহ্ তা'আলা পানির প্রতি পুনরায় অনুগ্রহের দৃষ্টি করেন। ফলে, তা শাস্ত হয়ে যায়। পৃথিবী ও নিন্নতম আকাশের মাঝে দুরত্বের পরিমাণ হচ্ছে পাচ শত বছরের পথ। অনুরূপ, এক আকাশ থেকে অপর আকাশ পর্যন্ত দুরত্বও তাই। এমনিভাবে, প্রত্যেক আসমানের স্থূলতাও পাচ শত বছরের পথ। কথিত আছে,--নিন্নতম আকাশ তথা পৃথিবীর আসমানের প্রকৃত রং হচ্ছে শুভ্র ; কিন্ত ‘কাফ’ পর্বতের নীলিমায় প্রেতিবিম্বিত হয়ে) তা’ দৃশ্যতঃ নীল বর্ণের দেখায়। এ আসমানের নাম হচ্ছে ‘রক্কীয়া’। দ্বিতীয় আসমান হচ্ছে লৌহজাত বস্তুর। এটির নাম ফায়দূম বা মাউন। সর্বদা এ আসমান নূরের জ্যোতির ন্যায় চমকাচ্ছে। তৃতীয় আসমান তামা দ্বারা গঠিত। এর নাম মালাকুত বা হারিয়ুন। চতুর্থ আসমান হচ্ছে অত্যুজ্জ্বল শুদ্র রূপার দ্বারা গঠিত, বিদ্যুতালোকের ন্যায় তা’ এমনভাবে চমকাচ্ছে যেন দৃষ্টিশক্তি ছিনিয়ে নিবে। এ আসমানের নাম “যাহেরাহ্’। পঞ্চম আসমানটি হচ্ছে লাল স্বর্ণের। এর নাম 'মুযাইয়্যানাহ্’ বা ‘মুসাহ্হারাহ্’। ষষ্ঠ আসমান জওহর তথা মহামূল্য পাথর দ্বারা গঠিত। নূরের জ্যোতিতে অতি উজ্জ্বল এ আসমান। মাম ‘খালেসাহ্’। সপ্তম আকাশ হচ্ছে মহামূল্য ইয়াকুত তথা লাল বর্ণের প্রবাল পাথর দিয়ে তৈরী। এর নাম “‘লাবিয়াহ্’ অথবা ‘দামিয়াহ্’। আর এ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।