ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

যুকাশাফাতুল-ক্লুব ২৩৫ আযীয (রহঃ) জনৈক বুযুর্ণের নিকট নসীহত প্রার্থনা করলে তিনি বলেছিলেন £ ‘আপনি সর্বপ্রথম খলীফা যিনি নিহত না হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করবেন। হযরত আদম আলাইহিস্‌ সালাম পর্যন্ত আপনার সকল পূর্বপুরুষের মধ্যে কেউ মৃত্যু থেকে রেহাই পায় নাই, এখন আপনার পালা এসেছে।’ এ কথা শুনে তিনি কাঁদতে আরস্ত করলেন। হযরত রাবী’ ইবনে খায়সাম (রহঃ) স্বীয় বাসগৃহে কবর খনন করে রেখেছিলেন, প্রতিদিন কয়েকবার সেখানে তিনি শয়ন করতেন এবং মৃত্যুকে বারবার স্মরণ করে বলতেন,--‘আমি যদি এক মুহূর্তের জন্যেও মৃত্মুবিস্মৃত হই, তা’হলে ধ্বংস হয়ে যাবো!’ হযরত মুতার্রিফ ইবৃনে আবদুল্লাহ (রহঃ) বলেন ঃ মৃত্যুর সম্মুখীন হতে হবে বিধায় প্রচুর ধনৈেশ্বর্যের অধিকারী লোকেরা মুক্ত মনে স্বীয় সম্পদ উপভোগ করতে পারে না ; সুতরাং এমন নে'আমত (বেহেশ্তের চিরশাস্তি) কামনা কর যা উপভোগ করতে মৃত্যুর বাধা সৃষ্টি না হয়৷! হযরত উমর ইবনে আবদুল আযীয (রহঃ) হযরত আশ্বাসাহ্‌কে বলেছেন £ ‘মৃত্যুকে অধিকতর তা’হলে সেটাকে হাস করা উচিত, আর যদি অভাবী হয়ে থাকো, তা’হলে ধৈর্য-সহিষফ্ণুতার প্রয়োজন,__এ উভয়ই পয়দা হয় মৃত্যুর চিন্তা থেকে। হ্যরত আবু সুলাইমান দার্রানী (রহঃ) বলেন £ ‘আমি উম্মে হারণকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মৃত্যু কামনা কর? সে বললো,--ফেক্ষেত্রে আমি সাধারণ কোন মানুষের অবাধ্যতা করলে তার সম্মুখীন হতে লজ্জাবোধ করি, সেখানে আহকামুল-হাকেমীন আল্লাহ্‌ রাবুুল-আলামীনের অবাধ্য হয়ে কিভাবে তাঁর সম্মুখে দণ্ডায়মান হতে সাহস করতে পারি? হযরত আবূ মূসা তামীমী (রহঃ) বলেন ঃ প্রখ্যাত কবি ফারায্দাকের স্ত্রী'র জানাযায় বড় বড় মনীষী উপস্থিত হয়েছিলেন। তাঁদের মধ্যে হ্যরত হাসান বসরীও ছিলেন। তিনি ফারাষ্দাককে জিজ্ঞাসা করেছিলেন,__‘পরকালের জন্যে তুমি কি করেছো?’ সে বলেছে,---দীর্ঘ ষাট বৎসর যাবৎ কালেমা তাইয়্যিবা ‘লা’ ইলাহা ইল্লাল্লাহ-এর সাক্ষ্য দিয়ে আসছি। স্ত্রী'র দাফনকার্য সম্পন্ন হওয়ার পর কবরের পার্ম্বে দাড়িয়ে সে কয়েকটি পংক্তি আবৃত্তি করেছিলো, সেগুলো বস্তুতই প্রণিধানযোগ্য। পংক্তিগুলোর সারমর্ম হচ্ছে ৪ ‘আমি কবরের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।