Mi মুকাশাফাতুল কুলু জীবিত থাকতে হবে!’ হযরত ইবনে সীরিন (রহঃ)-এর সম্মুখে মৃত্যুর আলোচনা করা হলে তিনি শঙ্কিত হয়ে মৃতপ্রায় হয়ে যেতেন। হযরত উমর ইবনে আবদুল আযীয (রহঃ) প্রতি রাতে মওতের আলোচনার জন্য ফক্ধীহৃগণের মজলিস অনুষ্ঠান করতেন, তারা যখন মৃত্ম এবং কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা আলোচনা করতেন, তখন তিনি তা’ শুনে রীতিমত বিলাপ করে কাঁদতে থাকতেন। হযরত ইব্রাহীম তাইমী (রহঃ) বলেন ঃ$ 'দু’টি বিষয়ের চিন্তা দুনিয়াকে আমার নিকট বিষাদময় করে দিয়েছে। এক,-_মৃত্যু, দ্বিতীয়, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয়৷’ হযরত কা'ব (রাযিঃ) বলেন $ ‘যে ব্যক্তি মৃত্মর প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পেরেছে, দুনিয়ার মুসীবত ও দুঃখ-কষ্টে ধৈর্যধারণ করা তার পক্ষে সহজতর হয়ে গেছে’ হযরত আৰ্শ' আস (রহঃ) বলেন,-_হ্যরত হাসান (রাযিঃ)-এর মজলিসে যখনই আমরা উপস্থিত হতাম, কেবল মৃত্য, আখেরাত ও দোযখের আলোচনাই শ্রবণ করতাম। হযরত সাফিয়্যাহ (রাযিঃ) বলেন,__একদা হযরত আয়েশার নিকট দিয়েছেন $ ‘মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ কর, তা’হলে তোমার মন নরম হবে। অতঃপর সেই মহিলা উপদেশ অনুযায়ী মৃত্যুর ধ্যান করলে তার মন বস্তুতই নরম হয়েছে এবং এজন্যে পরবর্তীতে একদিন সেই মহিলা হযরত আয়েশার খেদমতে শোকরিয়া জ্ঞাপন করতে এসেছেন। তীর দেহ থেকে রক্ত প্রবাহিত হওয়ার উপক্রম হতো। হযরত দাউদ (আঃ) মৃত্যুর চিন্তায় অধীর হয়ে এতো বেশী কাঁদতেন যে, তাঁর শরীরের গ্রন্থিসমূহ পৃথক হয়ে যাওয়ার উপক্রম হতো, পুনরায় যখন আল্লাহর রহমত ও দয়ার আলোচনা করা হতো তখন তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন। হযরত হাসান বসরী (রহঃ) বলেন ঃ ‘বুদ্ধিমান ব্যক্তি কখনও মৃত্যু থেকে পলায়ন করে না বা দুঃখিত হয় না।’ হযরত উমর ইবনে আবদুল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।