ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

A kbs ash i অঙ্গটি অধিক ক্ষতিকর? বলেছিলেন $ কর্ণ অথবা চচক্ষু। এ দুটি আয্রার জন্য দুই ডানাস্বরূপ। পাখীর ন্যায় সে উক্ত ডানাদ্বয়ের সাহায্যে স্বাভাবিক চলাফেরা করে। তন্মধ্যে একটি কেটে গেলে অপরটির সাহায্যে বড় কষ্টে তার চলতে হয়। মুহাম্মদ ইবৃনে যাউ’ বলেছেন £ ‘আল্লাহ্‌র সম্মুখে এবং বুদ্ধিমান লোকদের দৃষ্টিতে একজন মানুষ হেয় প্রতিপন্ন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, স্বীয় নজরকে সে স্বাধীন ছেড়ে রেখেছে ; সুযোগ পেলেই অবৈধ দৃষ্টিপাত করে।' জনৈক বুযুর্গ একজন লোককে সুদর্শন একটি বালকের সাথে হাসি- তামাশায় লিপ্ত দেখে বলেছিলেন £ ‘ওহে! এ হীন কার্যে মত্ত হয়ে তুমি তোমার জীবনকে ধ্বংস করছো ; স্ঞান-বুদ্ধি, অস্তরের পবিত্রতা ও দৃষ্টির স্বচ্ছতা বর্বাদ করে দিচ্ছো। তোমার নেকী-বদী লিপিবদ্ধকারী এবং তোমাকে রক্ষণাবেক্ষণকারী ফেরেশ্তাদেরকে কি তুমি মোটেই লজ্জা কর না, ভয় কর না? এসব কার্য তারা লিপিবদ্ধ করে নিচ্ছে ; তোমার দিকে তারা তাকিয়ে দেখছে, এই হীন অবস্থায় তুমি লিপ্ত রয়েছো, তারা আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী হচ্ছে, এটা তোমার প্রকাশ্য খেয়ানত ; এভাবে তুমি নিজকে ধ্বংসের মুখে ঠেলে নিয়ে যাচ্ছো! হযরত আলী (রাযিঃ) বলেছেন $ বস্তুতঃ কুদৃষ্টি হচ্ছে, শয়তানের জাল; এরই সাহায্যে সে সাধককে ফাঁদে আটকিয়ে নেয়। চোখের দৃষ্টির অনুসরণে অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও প্রতারিত হয়। সুতরাং দৃষ্টির হেফাযত প্রকৃত প্রস্তাবে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের হেফাযতের নামাস্তর। এভাবে সমগ্র অঙ্গ-প্রত্যঙ্গকে হেফাযত করে সাধক অনস্ত সাফল্যের চূড়ান্তে পৌছতে সক্ষম হয়। অন্যথায় তার সকল আমল-ইবাদত ব্যর্থতায় পর্যবসিত হয়। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক (রহঃ) বলেছেন $ প্রকৃত ঈমান হচ্ছে, আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনীত দ্বীনের প্রতি সর্বান্তঃকরণে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। সুতরাং কুরআনের প্রতি দৃঢ় বিশ্বাসের ফলশ্রুতিতে মু'মিন ব্যক্তি কুরআন অনুযায়ী আমল করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে! অনুরূপ যে ব্যক্তি হারাম দ্রব্যাদি পরিহার করবে, তার তওবা ও খোদা-প্রাপ্তি নসীব হবে। যে হালাল রিযিক গ্রহণ করবে, সে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।