২২৬ যুকাশাফাতুল_কুল্ব অধিকতর পুরস্কার ও সওয়াব প্রদানের জন্য। এরপরেও যারা অবাধ্যতা করে পাপাচারে লিপ্ত হলো, তাদের জন্য আল্লাহ্ তা'আলা ন্যায়সঙ্গতভাবে শাস্তির বিধান করবেন--এটা তার আদৃূল ও ইনসাফ। দুই,_-তাওয়াক্ুল। তাওয়াক্ধুলের সারমর্ম হচ্ছে_নিজের প্রতিটি প্রয়োজনে এবং মুসীবতে একমাত্র আল্লাহ্র উপর ভরসা করবে, অতঃপর কোনরূপ হতাশ না হয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকবে। এজন্যেই তাওয়াক্কুলকারীগণ উত্তমরূপে বিশ্বাস করেন যে, দুঃখ-মুসীবত ও প্রয়োজনের দাবী প্রভৃতি তকদীরের নির্ধারিত বিধানেরই ফলশ্রুতি এবং সকল আসবাব ও উপকরণও তারই ক্ষমতাধীন। তাই আল্লাহ্র উপর ভরসাকারীগণ কখনও আল্লাহ্ থেকে বিমুখ হয়ে গায়রুল্লাহ্র শরণাপন্ন হন না। তিন,-_রেজা। ‘রেজা’র অর্থ হচ্ছে,_সর্বাবস্থায় তকদীরের উপর সসম্তষ্ট থাকা। জনৈক বুযুর্গ বলেছেন £$ ‘যারা তকদীরের উপর সম্তষ্ট থাকে তারাই আল্লাহ্ তা'আলার নৈকট্যপ্রাপ্ত হয়৷’ আরেক বুযুর্গ বলেছেন £ ‘অনেক আনন্দের বিষয় এমন রয়েছে, যেগুলো মূলতঃ দুঃখ, আবার অনেক দুঃখের বিষয় এমন রয়েছে যেগুলো মূলতঃ আনন্দ!’ বস্তুতঃ উক্ত বিষয়ে আল্লাহ্ তা'আলার এ ফরমানই যথেষ্ট ৪ ld PLO PTH Pr LPP A IO APA Pp ) লা লা 2 ASI A> sesh ln ol ots ‘তোমাদের কাছে যা ভারী মনে হয়, তাই তোমাদের জন্য প্রকৃতপক্ষে মঙ্গলজনক হতে পারে।’ (বাক্কারা £৪ ২১৬) স্মরণ রেখো,-_আল্লাহ্ তা'আলার ইবাদত পরিপূর্ণভাবে করতে হলে দুনিয়ার মায়া-মোহ পরিপূর্ণরূপে ত্যাগ করতে হবে। জনৈক বুযুর্গ বলেছেন $ ‘সর্বাপেক্ষা সারগর্ভ নসীহত হচ্ছে, আল্লাহ্ ও আখেরাতের প্রতি আকৃষ্ট হওয়ার ব্যাপারে তোমার অস্তরে যেন কোনরূপ শৈথিল্য ও অন্তরায় সৃষ্টি না হয়। এসব কলুষ ও অস্তরায় দুনিয়ার মায়া-মোহ থেকেই উৎপন্ন হয়ে থাকে ; অথচ দুনিয়ার যাবতীয় বিষয়বস্তু মুহূর্তকালের জন্য লীলা-খেলা মাত্র। সুতরাং এই জীবনে অনস্ত সাফল্য লাভ করে চিরধন্য হতে পারবে!’ জনৈক সাহাবী আরজ করেছিলেন $ ‘ইয়া রাসূলাল্লাহ! আমার নিকট www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।