ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

২২৪ মুকাশাফাতুল-কূলুব এক বেদুঈন হযরত মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইনকে জিজ্ঞাসা করেছিল,__ইবাদতের সময় আপনি কি আল্লাহ্‌ তা‘আলাকে প্রত্যক্ষ থাকেন? প্রত্যুত্তরে তিনি বলেছেন $ ‘অবশ্যই ; যদি না-ই দেখি, তবে তার ইবাদত করি কেন?’ বেদুঈন জিজ্ঞাসা করলো, ‘আপনি তাকে কিভাবে দেখেন?’ তিনি বললেন $ ‘স্থূলপ্রষ্টারা তাকে দেখতে সক্ষম নয় ; তাকে দেখতে হলে প্রয়োজন করতে পারে! জনৈক তত্ত্বজ্ঞানীকে আধ্যাত্মজ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। প্রত্যুত্তরে তিনি বলেছেন £ ‘এটা একাস্ত রহস্যাবৃত খোদায়ী ভেদ, স্বীয় প্রিয়জনদেরই আল্লাহ্‌ তা'আলা তা’ দান করে থাকেন, নিকটতম কোন ফেরেশ্ৃতাও তা’ জানতে পারে না!' হযরত কা'ব আহ্‌বার (রাযিঃ) বলেছেন £ ‘আল্লাহ্‌র কুদরত ও মহিমা সম্পর্কে যদি আদম-সম্তানের এক সরিষার দানা পরিমাণও একীন হাসিল হয়, তবে সে পানির উপর দিয়ে পদব্ৰজে চলতে আরম্ভ করবে।’ বস্তুতঃ এটা আল্লাহ্‌ তা'আলার পরম করুণা যে, তিনি তার ‘পরিচয়লাভে অপরাগতার নিয়েছেন। মাহ্‌মুদ ওয়ার্রাক বলেছেন $ ‘বস্তুতঃ আল্লাহ্র নেআমতের শোকর আদায় করা’ও আমার প্রতি তীর এহ্‌সান ও স্বতস্ত্র আরেকটি নে'আমত, সুতরাং একবার শোকর আদায়ের পর পুনরায় শোকর আদায় করা আমার কর্তব্য হয়ে দীাড়ায়। অতএব দুনিয়াতে যত দীর্ঘকালই বেঁচে থাকি না কেন, তার শোকর আদায় করে শেষ করা যাবে না!’ বস্তুতঃ আল্লাহ্র রুবুবিয়্যত ও একচ্ছত্র প্রভূত্বের জ্ঞান যার হাসিল হয়েছে, তার অবশ্যই স্বীয় উবুদিয়্যত ও দাসত্বের স্বীকৃতি প্রতিফলিত হ্বে। সুতরাং উক্ত জ্ঞান ও স্বীকৃতির অনিবার্য ফলশ্রুতিতে বান্দার অস্তরে ঈমান পরিপক্ক হবে এবং জীবনের প্রতি ক্ষেত্রে ও প্রতি মুহূর্তে আমল ও ইবাদত সুদৃঢ়তর হবে। অনস্তর ঈমান দুই প্রকারে বিভক্ত £ বাহ্যিক ও আস্তরিক। শুধু মুখে স্বীকার করার নাম বাহ্যিক ঈমান। আর আতস্তরিক ঈমান হচ্ছে, মনেপ্রাণে সর্বতোভাবে একীন করা। আর এই ঈমানের ব্যাপারে ঈমানদারদের মধ্যে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।