অধ্যায় £$ ২৭ সর্বক্ষণ আল্লাহর ইবাদত ও দাসত্বমগ্নতা এবং হারাম বিষয়াবলী বর্জন করা আল্লাহ্র দাসত্ব ও ইবাদতের অর্থ হচ্ছে, বান্দার প্রতি আরোপিত প্রতিটি ফরযকার্য যথাযথভাবে পালন করা, নিষিদ্ধ ও হারাম বিষয়সমূহ পরিহার করা, তার যাবতীয় বিধি-বিধান কায়মনোবাক্যে প্রতিফলিত করা। পবিত্র সা al ed PE AE | a a 0 SO “ aoe UN VE HUE Cet ct POE SE OEE 8 4 হযরত মুজাহিদ বলেন $ উক্ত আয়াতের মর্ম হচ্ছে, বান্দা যেন প্রতি মুহূর্তে আল্লাহ্র দাসত্ব ও ইবাদতে মগ্ন থাকে। স্মরণ রেখো,--প্রকৃত ইবাদত হচ্ছে,--_আল্লাহ্ তা'আলার যথার্থ পরিচয় ও মর্যাদার উপলব্ধি হাসিল করা এবং সর্বদা অন্তরে তা’ জাগরুক রাখা, সর্বদা আল্লাহ্র ভয়ে ভীত-শঙ্কিত থাকা, একমাত্র তারই কাছে আশা-আকাংখা প্রকাশ করা, সর্ববিষয়ে আল্লাহ্র মৰ্জিমত চলা এবং প্রতিনিয়ত নিজের চুলচেরা ও সচেতন হিসাব-নিকাশ নিতে থাকা। বান্দা যদি এরূপ সদৃগুণাবলী থেকে বঞ্চিত হয়, তা’ হলে প্রকৃত প্রস্তাবে সে ঈমানের হাকীকত থেকেই মাহ্রূম। কেননা, আল্লাহ্র যথার্থ পরিচয় ব্যতিরেকে বান্দার ইবাদত-বন্দেগীই শুদ্ধ হবে কি-করে? সুতরাং বান্দার উপর ফরয ও অপরিহার্য কর্তব্য হচ্ছে, অনাদি-অনস্ত সৃষ্টিকর্তা, পালনকর্তা, মহা পরাক্রমশালী আল্লাহ্র মা’রেফাত হাসিল করা, যার জ্ঞানের পরিধির কোন সীমা ও পরিমণ্ডল নাই, তাকে ছাড়া আর সবই সসীম। সকল সসীমের অনস্ত উধ্বে যার স্থান, যার কোন নধীর বা দৃষ্টান্ত নাই ; তিনিই একমাত্র সর্বজ্ঞানী, সর্বদ্রষ্টা ও সর্বশ্রোতা ৷ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।