ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

২২২ যুকাশাফাতুল- কুলুব সাহাবীগণ উত্তর করলেন,-_আল্লাহ্‌ এবং তার রাসূলই সর্বাধিক পরিজ্ঞাত। অতঃপর তিনি সম্মুখস্থ কাঠির প্রতি ইঙ্গিত করে বললেন $ ‘এটা হচ্ছে মানুষ, আর পার্শ্বেই হচ্ছে তার মৃত্য, আর এঁ দুর প্রান্তে দেখা যাচ্ছে তার আশা-আকাঙ্থা, যেগুলো অন্তরে বহন করে বেচারা আদমের সস্তান ভূপৃষ্ঠে বিচরণ করে ; কিন্ত তৎপূর্বেই মৃত্যুর বাধা এসে তাকে চিরবঞ্চিত ও অপমানিত করে ফেলে!’ একদা হযরত ঈসা আলাইহিস্‌ সালাম লক্ষ্য করলেন, জনৈক বৃদ্ধ কোদাল দিয়ে মাটি কাটছে। তিনি দো'আ করলেন £$ ‘ইয়া আল্লাহ্‌! এই বৃদ্ধের দুনিয়ার আশা তুমি রহিত করে দাও।' তৎক্ষণাৎ বৃদ্ধ কোদাল রেখে বসে পড়লো। কিছুক্ষণ পর হযরত ঈসা আবার দো'আ করলেন $ ‘হে আল্লাহ্‌! তার আশা-আকাংখা আবার ফিরিয়ে দাও’ তৎক্ষণাৎ বৃদ্ধ উঠে পুনরায় কাজ আরম্ভ করে দিল। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে কারণ জিজ্ঞাসা করলেন, বৃদ্ধ বললো $ ‘কাজ করতে সময় মনে আমার চিন্তা আসলো, আর কতকাল এ বৃদ্ধ বয়সে আমি পরিশ্রম করে যাবো,-_এই ভেবে আমি কোদাল রেখে বসে গেছি। কিছুক্ষণ পর আবার খেয়াল আসলো, যতদিন হায়াত আছে বেঁচে থাকবো ; তখন পুনরায় কোদাল হাতে নিয়ে কাজ আরম্ভ করে দিয়েছি! www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।