নর্ফ 2! _ ফট ২২১ প্রতি পূর্ণ বিশ্বাস ও অনুরাগ থেকে, আর ধ্বংস ও বিনাশের পূর্ণতা ও সমাপ্তি ঘটে কৃপণতা ও দীর্ঘ আশায় গিয়ে’ হযরত উম্মে মুন্যির (রাযিঃ) থেকে বর্ণিত,_-_একদা হুযুর আকরাম সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম ইশা'র সময় লোকদেরকে উদ্দেশ্য করে বললেন $ ‘তোমরা কি আল্লাহ্কে লজ্জা কর না?’ সকলেই জিজ্ঞাসা করলো,__তা’ কি ইয়া রাসূলাল্লাহ্ ! হুযুর বললেন $ ‘তোমরা এতো প্রচুর মাল-সম্পদ জমা করেছো, যেগুলো ভোগ করে শেষ করতে পারবে না, এতো দীর্ঘ আশা পোষণ করছো, যেগুলো পূর্ণ হওয়ার নয় এবং বড় বড় অট্টালিকা নির্মাণ করছো যেখানে চিরকাল বাস করতে পারবে না! হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, একদা হযরত উসামা (রাযিঃ) একটি দাসী খরিদ করলেন। যার দাম এক মাস পর দেওয়ার কথা ছিল। এ কথা শুনে হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন $ ‘উসামা কত দীর্ঘ আশাই না করেছে! ওই সত্তার কসম, যার পবিত্র মুঠোতে আমার প্রাণ, একবার চক্ষু উন্মীলন করার পর পরবর্তী পলকের আশা আমি করতে পারি না ; আশংকা হয় এ-ই বুঝি আমার জীবনের শেষ মুহূর্ত। খাদ্য এক লুকমা মুখে উত্তোলন করার পর চিবানো পর্যন্ত বেচে থাকার আশা করতে পারি না।? অতঃপর তিনি আরও মৃতদের অন্তর্ভুক্ত করে নাও। কারণ মৃত্যু তোমাদের জন্য অবধারিত নিতাস্ত সত্য প্রতিশ্রুতি, যেকোন মুহূর্তে তা’ উপস্থিত হতে পারে তখন সেটাকে প্রত্যাখ্যান করার তোমাদের কোনই ক্ষমতা থাকবে না!’ হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন,--হুযূুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির উদ্দেশে সম্মুখপানে অগ্রসর হচ্ছিলেন, কিন্ত পানি পর্যন্ত পৌঁছার পূর্বেই তিনি তায়াম্মুম করে নিলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ্! পানি সন্নিকটেই তো আছে। হুযুর (সঃ) ইরশাদ করলেন $ ‘জানি না, পানি পর্যন্ত পৌছতে মৃত্যু আমাকে অবকাশ দিবে কিনা!’ একদা হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাঠি হাতে নিয়ে একটি সম্মুখে, দ্বিতীয়টি পার্শ্বে এবং তৃতীয়টি বেশ দূরে মাটিতে গেড়ে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসা করলেন, ‘তোমরা জান? এগুলো কি? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।