যুকাশাফাতুল-কুলুব ২৩ এবার দেহ দানের জন্য রাজী হয়ে গেল। অতঃপর ধনাঢ্য লোকটি স্বীয় হঠাৎ এমনভাবে কাপতে আরম্ভ করলো যে, তার শরীরের জোড় গ্রন্থসমূহ যেন উপ্ডে যাবে। লোকটি জিজ্ঞাসা করলো,--"তোমার এ অবস্থা হচ্ছে কেন?’ স্ত্রীলোকটি বললো,--‘আমি মহান সৃষ্টিকর্তাকে ভয় করি, ফলে আমার এ অবস্থা হয়েছে৷ লোকটি বললো,--“তোমার এহেন ভূখা-ফাকা ও দারিদ্রাবস্থায়ও আল্লাহ্র প্রতি তুমি এত প্রবল ভীতি ও শঙ্কা বোধ করছো! তা'হলে তো আমার পক্ষে আল্লাহ্কে আরও অধিক ভয় করা উচিত।' এ কথা বলে সে উক্ত গর্হিত কাজ হতে বিরত হয়ে গেল এবং স্বচ্ছ অস্তরে মহিলাকে তার প্রয়োজনের চাইতেও অধিক মাল-সম্পদ দিয়ে বিদায় করলো। মহিলা ঘরে ফিরে পরিবার-পরিজনকে নিয়ে আনন্দচিত্তে সকলের জঠর-ভ্বালা নিবারণ করলো। অতঃপর আল্লাহ্ তা'আলা হযরত মূসা (আঃ)-এর নিকট এই মর্মে ওহী প্রেরণ করলেন যে, ‘হে মূসা! তুমি আমার সেই ধনাঢ্য বান্দাকে সুসংবাদ শুনিয়ে দাও যে, আমি তার সমস্ত গুনাহ্ মাফ করে দিয়েছি।' অতঃপর হযরত মুসা (আঃ) সেই বান্দার নিকট গমন করে বললেন, --'তুমি এমন কি সৎকাজ করেছো? যার ফলে আল্লাহ্ তা'আলা তোমার প্রতি সস্তষ্ট হয়ে তোমার সমস্ত গুনাহ্ মাফ করে; দিয়েছেন?’ লোকটি হযরত মুসা আলাইহিস সালামকে পূর্বাপর সম্পূর্ণ ঘটনা শুনালো। অতঃপর হযরত মুসা (আঃ) তাকে ওহীর মাধ্যমে প্রাপ্ত সুসংবাদটি শুনিয়ে বিদায় নিলেন। হযরত নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিমান্বিত আল্লাহ্ তা'আলা বলেন ৪ U3) 3 BBE 02 OAT 5 LBs G28 de 23 Hi LA Be SIENA Pd Pd ক - I ‘আমি কখনও স্বীয় বান্দার মধ্যে দুইটি ভয় এবং দুইটি অভয় একত্রিত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।