যুকাশাফাতুল-কুল্ব ২১৯ অপেক্ষা অনেক বেশী মজবুত ও পাকা-পোক্তা অট্টালিকা প্রস্তুত করেছে, অনেক বেশী সম্পদ জমা করেছে এবং তোমাদের তুলনায় অধিক দীর্ঘ আশা পোষণ করেছে ; কিন্ত কোথায়, আজকে তাদের কোন অস্তিত্ব আছে? সবই তাদের ধ্বংস হয়ে গেছে, লয় ও বিলুপ্তির অতল গহবরে নিমজ্জিত হয়ে গেছে।'’ হযরত আলী (রাযিঃ) হযরত উমর (রাযিঃ)-কে বলেছিলেন ৪ ‘আপনি ' যদি আপনার দুই পূর্বসুরীর পদাৎকানুসরণ করতে চান, তা’ হলে আপনার পরিধেয় পোশাক তালি লাগান, নিজের পাদুকা নিজেই মেরামত করুন। দীর্ঘ আশা পরিহার করুন, পরিতৃপ্ত হওয়ার পূর্বেই পানাহার শেষ করুন। হযরত আদম আলাইহিস্ সালাম স্বীয় পুত্র হযরত শীস্ (আঃ)-কে পাচটি বিষয়ের ওসীয়ৎ করেছেন এবং পরবর্তীতে নিজের সস্তানদিগকেও এ ওসীয়ৎসমূহ প্রদান করতে নির্দেশ দিয়েছেন এক,-_পার্থিব ধন-সম্পদের প্রতি আস্থাশীল হয়ে নিশ্চিন্ত হয়ো না; চিরস্থায়ী জান্নাতের নায-নে'আমতের উপর নির্ভরশীল হয়ে আমি নিশ্চিন্ত হয়েছিলাম, পরিণামে আমাকে সেখান থেকে বের হতে হয়েছে। দুই, স্ত্রীলোকের খাহেশ ও আরজুর অনুসরণ করো না ; আমি আমার স্ব্রী'্র কথায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলাম। পরিণামে আমাকে চরম লজ্জিত হতে হয়েছে। তিন,__যে কোন কাজ করতে মনস্থ কর, সর্বপ্রথম সেই কাজের শেষ পরিণাম কি হবে, সে বিষয়ে চিন্তা করে নাও ; কেবল এতটুকু বিষয় চিন্তা না করার কারণে আমাকে বছ দুঃখ পোহাতে হয়েছে। চার,_যে কোন কাজ্দ করতে যদি তোমার মনে দ্বিধা বোধ হয়, তা’ হলে সেই কাজ সম্পূর্ণভাবে ত্যাগ কর ; নিষিদ্ধ বৃক্ষের প্রতি ধাবিত হওয়ার পর আমার দ্বিধা অনুভূত হয়েছিল ; তবুও ভক্ষণকার্য ত্যাগ না করার পরিণামে আমাকে লজ্জিত হতে হয়েছে। পীচ,_প্রতিটি কাজে পরামর্শ গ্রহণ কর ; আমিও যদি ফেরেশৃতাদের সাথে পরামর্শ করে নিতাম, তা’ হলে আমাকে এ দুর্ভোগ পোহাতে হতো না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।