ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

য় ৪ ২৩ দুর্লোভ, দুরাশা ও উচ্চাভিলাষ হযরত নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ৪ ssh EEG JI IIE Oy EL Li ৰা Ad । 0 পপ CAL - 5০৩) or La ৷ {s NE 2 ১! Jsb oR ‘তোমাদের ব্যাপারে যে দু'টি ক্ষতিকর বিষয়ের আমি সর্বাধিক আশংকা বোধ করি তা’ হচ্ছে,_এক, দুর্লোভ ও দুরাশা। দুই, প্রবৃত্তির খাহেশ ও কামনা-বাসনার অনুসরণ।' বস্তুতঃ দীর্ঘ আশার পরিণামে মানুষ আখেরাতকে ভুলে যায় এবং প্রবৃত্তির অনুসরণ মানুষকে হক ও সঠিক পথ হতে বিচ্যুত করে দেয়। তিনি আরও ইরশাদ করেছেন £ ‘তোমাদেরকে আমি এরূপ তিনটি বিষয়ের কথা বলছি, যারা এগুলোতে লিপ্ত হবে, তারা তিন বিষয়ে ক্ষতিগ্রস্ত হবে,__এক, দুনিয়ার প্রতি আসক্ত ও মোহগ্রস্ত ব্যক্তি এমন অভাব ও দারিদ্র পতিত হবে, যা কোনদিন দূর হওয়ার নয়। দুই, দুনিয়ার প্রতি লোভী ব্যক্তি সর্বদা এমন ব্যস্ততায় থাকবে, যা কোনদিন শেষ হওয়ার নয়। তিন, ধন-দৌলতের ব্যাপারে কৃপণতা প্রদর্শনকারী ব্যক্তি এমন বিষন্ন ও চিন্তাগ্রস্ত থাকবে, যা কোনদিন দূর হওয়ার নয়! হযরত আবু দারদ্বা (রাযিঃ) হিম্‌স্‌বাসীদের লক্ষ্য করে বলেছিলেন,- ‘তোমাদের লজ্জা হওয়া উচিত, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে বড় বড় অট্টালিকা নির্মাণ করছো, যেগুলোতে তোমরা চিরকাল বসবাস করতে পারবে না। তোমরা অন্তরে দুর্লোভ ও দীর্ঘ আশা পোষণ করেছো, যেগুলো কোনদিন পূরণ হওয়ার নয়। তোমরা প্রচুর ধন-এখর্য কুক্ষিগত করেছো, যেগুলো কোনদিন খেয়ে শেষ করতে পারবে না। তোমাদের পূর্বপুরুষরা তোমাদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।