ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

Eb dnl dire wk hd যথেষ্ট যে, ১. ধন-সম্পদ সে অপরের জন্য জমা করে ; নিজের জন্য ব্যয় করাটা তার ভাগ্যে জুটেনা। ২. অথচ এ সম্পদের জের হিসাবে আবর্তিত যাবতীয় কায়-ক্লেশ ও প্রায়শ্চিত্ত সব তারই পোহাতে হয়। ৩. সঞ্চিত সম্পদের আস্বাদ গ্রহণ থেকে বঞ্চিত থাকে। ৪. কোনরূপ আনন্দ ও পুলক অনুভব করেনা ; সর্বদা বিষন্নমমন হয়ে থাকে। ৫, মালের কল্যাণ থেকে মাহ্রূম থাকে। - ‘আল-হেকামুল মানসূরা’ গ্রন্থে আছে,--“বখীলকে একথা চূড়ান্তভাবে শুনিয়ে দাও যে, তার কুক্ষিগত ধন-সম্পদ হয় ধ্বংস হয়ে যাব নতুবা তৎসমুদয় উত্তরাধিকারীদের নিকট হস্তান্তর হবে। নিজে উপভোগ করা কোনক্রমেই তার ভাগ্যে জুটবে না! হযরত ইমাম আবু হানীফা (রহঃ) বলেছেন $ ‘বখীল ব্যক্তি কখনও ন্যায়-নিষ্ঠ ও আমানতদার হয় না। অতএব তার ব্যাপারে ইনসাফ ও ন্যায়বিচার করা আমি সমীচীন মনে করি না। কেননা মজ্জাগত খেয়ানতের ফলশ্রুতিতে নিজের অভাব ও স্বল্পতার ভয়ে সে অন্যের মাল অধিক পরিমাণে দখল করে থাকে!’ হয়রত ইয়াহ্য়া আলাইহিস্‌ সালাম একদা ইবলীসকে দেখে জিজ্ঞাসা করেছিলেন $ ‘ওহে ইবলীস! আচ্ছা, বল দেখি মানুষের মধ্যে কে তোমার কাছে সবচেয়ে বেশী প্রিয় আর কে সবচেয়ে বেশী অপছন্দ?” সে বলেছে,_-“আমার কাছে সবচেয়ে বেশী প্রিয় হচ্ছে, যে ব্যক্তি মু’মিন হওয়া সত্বেও বখীল, আর সবচেয়ে বেশী অপছন্দ হচ্ছে, যে ফাসেক হওয়া সত্বেও ছখী (মহৎ ও দানশীল)!’ হযরত ইয়াহ্‌য়া জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? ইবলীস বললো,--বখীল ব্যক্তির বুখল বা কৃপণতা এমন একটি দোষ যে, সে মু'মিন হওয়া সত্বেও আমি তার মন্দ পরিণামের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত থাকি। কিন্ত ছাখাওয়াত বা মহত্ব ও দানশীলতা এমন এক গুণ যে, আমার সর্বদা আশংকা হয় ফাসেক হওয়া সত্বেও আল্লাহ্‌ তা'আলা তাকে ক্ষমা করে দিবেন। অতঃপর ইবলীস বিদায় নেওয়ার সময় বলে গেলো,--‘আপনি যদি আল্লাহ্‌র নবী ইয়াহ্‌য়া না হতেন, তবে আমি একথা কিছুতেই বলতাম না!’ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।