ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

২১৬ না!’ আরও ইরশাদ হয়েছে £ ‘তোমরা ক্ৃপণতার অভ্যাস পরিত্যাগ কর। কেননা এটা এমন এক অভিশাপ যে, এরই কারণে মানুষ যাকাত প্রদান থেকে বিরত থাকে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, এমনকি খুন-খারাবী পর্যন্ত হয়৷’ আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হরশাদ করেছেন $ ‘ধন-সম্পদে কৃপণতা করা অতিশয় নীচতা ও সঙ্ধীর্ণতার লক্ষণ । হযরত হাসান (রাযিঃ)-কে কৃপণতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন $ ‘কৃপণতা হচ্ছে, মানুষের এ কথা চিন্তা করা যে, আমি ব্যয় করলাম তো ধ্বংস হয়ে গেল, আর জমা করে রাখলাম তো এটাই আমার বড় কাজ হলো!’ বস্তুতঃ কূপণতার উৎসমূল হচ্ছে, ধনলিপ্সা, দুর্লোভ-দুরাশা, দারিদ্র্যের আশৎকা, সন্তানের মোহ-মায়া । হাদীস শরীফে বর্ণিত হয়েছে,_সস্তান-বাৎসল্য মানুষকে অনেক সময় কৃপণ ও কাপুরুষ বানিয়ে দেয় ৷ অনেক সময় এমনও লোক দেখা যায় যে, তারা যাকাত প্রদান করতে অসম্মত, কেবল টাকা-পয়সার প্রতি দৃষ্টি করে চোখ জুড়ায়, অর্থ-কড়ি গণনা করে তৃপ্তি লাভ করে, হাতের মুঠোতে রেখে স্বাদ গ্রহণ করে অথচ সে খুব ভাল করেই জানে যে, একদিন মরতে হবে, মৃত্যুকে ফাকি দেওয়া কিছুতেই সম্ভব নয়। হযরত বিশর (রহঃ) বলেছেন $ ‘বখীলের ক্পণ) সাথে দেখা-সাক্ষাত করাও আপদের কারণ হয়। কেননা তার দিকে তাকালে হৃদয় পাষাণ হয়ে যায়।’ তদানীস্তন কালেও আরবের লোকেরা কৃপণতা ও কাপুরুষতাকে অত্যস্ত ঘৃণ্য ও দোষণীয় মনে করতো। যেমন এ বিষয়ের উপর জনৈক কবির বিবৃতি হচ্ছে £ ‘তোমরা কাজে-কর্মে নিশ্চিন্তে ব্যয় করতে থাক, দারিদ্্যুকে মোটেও ভয় করো না। কেননা, রিযিক আল্লাহ্র পক্ষ থেকে পূর্বেই নির্ধারিত পরিমাণে বন্টিত হয়ে গেছে৷’ বখীল (কৃপণ) ব্যক্তির অপমান ও হেয় প্রতিপন্নতার জন্য এ শাস্তিই www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।