২২ মুকাশাফাতুল- কুল হক পালন করতে!’ (ইবনে হাব্বান) . সহীহ বুখারী ও মুসলিম এবং অন্যান্য হাদীসগ্রন্থে বিভিন্ন সূত্রে এ হাদীসখানি বর্ণিত হয়েছে ঃ পূর্বকালের তিনজন লোক কোথাও চলার পথে বৃষ্টি এসে তাদেরকে এক পর্বতগুহায় আশ্রয় নিতে বাধ্য করেছিল। তারা সেই গুহায় প্রবেশ করার পর একটি বৃহৎ পাথর খসে পড়ে গুহার মুখ বন্ধ করে দিল। অতঃপর তারা পরস্পর বলতে লাগলো--তোমরা একমাত্র আল্লাহ্র কাছে তোমাদের খাঁটি আমলকে ওসীলা বানিয়ে দো'আ করলে এই পাথরের বিপদ থেকে মুক্তি পাবে। তাদের একজন বললো ঃ ‘হে আল্লাহ্! আমার পিতা- মাতা ছিলেন অত্যস্ত বৃদ্ধ, আমি তাঁদেরকে আমার পরিবার ও সম্তান-সস্ততির পূর্বেই দুধ পান করিয়ে দিতাম। একদিন কাঠের সন্ধানে আমাকে বনু দূর যেতে হয়েছিল। যথাসময়ে বাড়ী ফিরে আসতে না পারায় তাঁরা ঘুমিয়ে পড়েছিলেন। আমি তাঁদের জন্য দুধ দোহন করে এসে দেখি তাঁরা ঘুমিয়েই " রয়েছেন! এমতাবস্থায় তাঁদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলা আমি পছন্দ করি নাই। আবার তাঁদের পূর্বে পরিবারবর্গকে দুধ খাওয়াতেও ভাল লাগে নাই। কাজেই আমি দুধের পেয়ালা হাতে নিয়ে অপেক্ষমান রইলাম। এদিকে আমার সস্তান-সম্ততি ক্ষুধার যস্ত্রণায় আমার পায়ের কাছে কান্নাকাটি করছিল। এ অবস্থায় ভোর হয়ে গেল এবং তাঁরা জেগে উঠে দুধ খেয়ে নিলেন। হে আল্লাহ্! যদি আমি এ কাজটি একমাত্র তোমারই সস্তষ্টি লাভের উদ্দেশে করে থাকি, তা’হলে এই পাথরের দরুন আমরা যে বিপদে পড়েছি, তা’ দূর করে দাও। এতে পাথরটি কিছুটা সরে গেল ; কিন্তু এর ফাঁক দিয়ে তারা বের হতে পারলো না। অন্য একজন বললো $ হে আল্লাহ্! আমার এক চাচাত বোন ছিল, তাকে আমি খুব বেশী ভালবাসতাম। একদা আমি তার সঙ্গে মিলনের আকাৎখা প্রকাশ করলাম। কিন্তু সে রাজী হলো না। অতঃপর এক দুর্ভিক্ষের সময় সে আমার নিকট এলে আমি তাকে নির্জনে মিলনের শর্তে একশত বিশটি স্বর্ণ-মুদ্রা দিলাম। এতে সে রাজী হয়ে গেল। আমি যখন তাকে পেলাম এবং তার দুই পায়ের মাঝখানে বসলাম, তখন সে বললো £$ 'আল্লাহ্কে ভয় কর এবং অবেধভাবে আমার কৌমার্য নষ্ট করো না।’ এ কথা শুনে তৎক্ষণাৎ আমি তাকে ছেড়ে চলে গেলাম। হে আল্লাহ্! আমি যদি এ কাজ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।